Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কত ক্ষতি হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, কী ফল পাওয়া গিয়েছে তা আসল’, অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য সিডিএস জেনারেল অনিল চৌহানের

‘কত ক্ষতি হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, কী ফল পাওয়া গিয়েছে তা আসল’, অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য সিডিএস জেনারেল অনিল চৌহানের

Online Desk জুন 3, 2025
20250603_163451.jpg

ওঙ্কার বাংলা: অপারেশন সিঁদুর অভিযান নিয়ে ফের মন্তব্য করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার পুণে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, অভিযানে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কী ফল পাওয়া গিয়েছে।

পহেলগাঁও হত্যাকাণ্ডের পর কেন অপারেশন সিঁদুর অভিযান জরুরি হয়ে পড়েছিল, সে বিষয়ে মঙ্গলবার তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতি গুরুত্বপূর্ণ নয়, পরিণাম গুরুত্বপূর্ণ। এর আগের সাক্ষাৎকারেও আমি বলেছি সে কথা।’ প্রসঙ্গত, এর আগে ‘সাংগ্রি-লা’ সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন অনিল চৌহান। সেখানে অনুষ্ঠানের ফাঁকে সংবাদমাধ্যম ব্লুমবার্গকে সাক্ষাৎকারে দিয়েছিলেন তিনি। সেই সাক্ষাৎকারে ভারতীয় সেনা সর্বাধিনায়ক প্রথম বার মেনে নেন পাকিস্তানের বাহিনীর হাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে। যদিও কত গুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল, তা স্পষ্ট করেননি তিনি।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা ২৬ নিরস্ত্র মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। নিহতদের মধ্যে বেশিরভাগ ছিলেন পর্যটক। সেই ঘটনায় পাকিস্তানের হাত ছিল বলে অভিযোগ উঠেছিল। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। সিঁদুর অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। তার পর থেকে সীমান্তে সামরিক সংঘাত শুরু হয় দুই দেশের মধ্যে। অবশেষে গত ১০ মে ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়।

Post Views: 141

Continue Reading

Previous: প্রকাশ্যে এল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর লুক
Next: মুখ্যমন্ত্রীর অগোচরে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে চুক্তি, মন্ত্রিসভার বৈঠকে পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.