Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রকাশ্যে এল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর লুক

প্রকাশ্যে এল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর লুক

Online Desk জুন 3, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে যে বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে, সেই খবরে শিলমোহর পড়েছে বহুদিন আগেই। রুক্মিণী মৈত্রর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ রিলিজের এক সপ্তাহের মাথায় পরিচালকের এই ঘোষণার পর বিতর্ক শুরু হয়। যদিও সৃজিত সাফ জানিয়ে দিয়েছিলেন যে, এই ছবির জন্য শুভশ্রীকে বিনোদিনী হিসেবে চার বছর আগেই ভেবেছিলেন তিনি। রুক্মিণীও বিনোদিনী হিসেবে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এবার নটী বিনোদিনীর লুকে চমক দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
গত জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে যখন রুক্মিণী মৈত্রর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ রমরমিয়ে চলছিল, সেই সাফল্যের মাঝেই এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে ‘বোমা ফাটান’ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর পরিচালনায় বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞী হিসেবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করলে কেমন হবে সেই ছবি? সেই কৌতূহল দর্শক-অনুরাগীদের মধ্যে বরাবরই ছিল। সোমবার লুক প্রকাশ্যে এনে অপেক্ষার অবসান ঘটালেন অভিনেত্রী। কামানো মাথা। পরনে গেরুয়া বসন। গলায় কণ্ঠী। ললাটে চন্দনে আঁকা তিলক। দু’ বাহু প্রসারিত করে যেন মহাপ্রভুর শরণে শুভশ্রী। বিনোদিনী রূপে তাঁকে এককথায় চেনা দায়!
নটী বিনোদিনীর ভূমিকায় অভিনয় করার জন্য অভিনেত্রী ইতিমধ্যে আদা-জল খেয়ে মাঠে নেমে পড়েছেন। নটী বিনোদিনী আমার কথা বইটি পড়ে সংশ্লিষ্ট চরিত্র আত্মস্থ করাতে মনোনিবেশ করেছেন। অভিনেত্রী নাকি শারীরিক গড়নে বদল আনার জন্য ডায়েট চার্টেও বদল এনেছেন। এবার সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনী চরিত্রে কেমন চমক দেন শুভশ্রী? প্রত্যেকের নজর থাকবে সেদিকে।
উল্লেখ্য, প্রথমটায় সংশ্লিষ্ট ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। সেইমতো বছর চারেক আগে ২০২১ সালে সিনেমার ঘোষণা হওয়ার পর লুকও প্রকাশ্যে এসেছিল। তবে মাঝে সময় পেরিয়েছে অনেক। সিনেমার কাজও স্থগিত হয়েছে একাধিকবার। তবে সৃজিতের ‘বিনোদিনী বদল’ যে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনার সৃষ্টি করেছে, তা বলাই বাহুল্য।

Post Views: 330

Continue Reading

Previous: যুদ্ধবিরতির লক্ষ্যে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে আলোচনার টেবিলে বসতে চান ট্রাম্প
Next: ‘কত ক্ষতি হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, কী ফল পাওয়া গিয়েছে তা আসল’, অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য সিডিএস জেনারেল অনিল চৌহানের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.