Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধবিরতির লক্ষ্যে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে আলোচনার টেবিলে বসতে চান ট্রাম্প

যুদ্ধবিরতির লক্ষ্যে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে আলোচনার টেবিলে বসতে চান ট্রাম্প

Online Desk জুন 3, 2025
20250603_160105.jpg

ওঙ্কার ডেস্ক: তিন বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ। দুই দেশের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতা করতে রাজি হোয়াইট হাউস। প্রয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে আলোচনার টেবিলে বসতে চান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তুরস্কে দুই দেশের প্রধানের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস।

উল্লেখ্য, তুরস্কের ইস্তাম্বুলে সোমবার ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু সেই বৈঠক থেকে যুদ্ধবিরতি নিয়ে কোনো ফল বের হয়নি। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করলেন। তবে ইস্তাম্বুলের বৈঠক থেকে উভয় পক্ষ বন্দিবিনিময়ে রাজি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান চলতি জুন মাসে ইস্তাম্বুল বা আঙ্কারায় পুতিন, জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। এর আগে গত মে মাসে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি আলোচনা হয়েছিল।

অন্য দিকে ট্রাম্পের এই প্রস্তাবে এখনও সায় দেননি পুতিন। যুদ্ধবিরতি সংক্রান্ত বৈঠকে বসতে জেলেনস্কি রাজি বলে জানিয়েছেন। ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিত বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তি চান ট্রাম্প।পুতিন যাতে যুদ্ধবিরতি মেনে নেন সে জন্য ইউক্রেনের পশ্চিমা মিত্ররা পরামর্শ দিয়েছে। তবে মস্কোর তরফে বলা হয়েছে তারা দীর্ঘমেয়াদি সমাধান চায়।

Post Views: 351

Continue Reading

Previous: ফের পরিচালনায় অভিমুন্য মুখোপাধ্যায়, নতুন ছবিতে থাকছেন একঝাঁক নামজাদা তারকা
Next: প্রকাশ্যে এল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর লুক

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.