Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের পরিচালনায় অভিমুন্য মুখোপাধ্যায়, নতুন ছবিতে থাকছেন একঝাঁক নামজাদা তারকা

ফের পরিচালনায় অভিমুন্য মুখোপাধ্যায়, নতুন ছবিতে থাকছেন একঝাঁক নামজাদা তারকা

Online Desk জুন 3, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বহুদিন পর আবারও বড়পর্দায় ফিরতে চলেছেন পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়। ওটিটি থেকে ধারাবাহিকের জগতে অনেকদিন ধরেই পরিচিত নাম তিনি। পরিচালনা করেছেন বেশ কিছু ছবিরও। তার মধ্যে অন্যতম ‘নিমকি ফুলকি’, ‘লক ডাউন’, ‘টেকো’, ‘ফ্লাইওভার’, ‘পিয়া রে’-র মতো ছবি।
গত কয়েক বছর বড়পর্দায় পরিচালনা থেকে দূরেই ছিলেন অভিমুন্য। এবার নতুন কাজের পরিকল্পনা শুরু তাঁর। বরাবরই তাঁর পরিচালনায় ফুটে ওঠে বাস্তবতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুই নারীর জীবনকাহিনি নিয়ে তৈরি হচ্ছে পরিচালকের আগামী ছবি। দুই সাধারণ নারী ও তাদের জীবনে ঘটে চলা নানা ঘটনাকে ফ্রেমবন্দি করবেন অভিমুন্য। জানা যাচ্ছে, দুই নারী চরিত্রে দেখা যাবে টলিউডের দুই নায়িকাকে। সূত্রের খবর এই দুই চরিত্রে দেখা যেতে পারে ঋতুপর্ণা সেনগুপ্ত ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। গল্পে ঋতুপর্ণার মেয়ের চরিত্রে দেখা যেতে পারে বিয়াস ধরকে।
ছবিতে ঋতুপর্ণা ও কনীনিকার চরিত্রের দৈনন্দিন ওঠাপড়ার গল্প তুলে ধরবেন পরিচালক। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি ছবির নাম। তবে পুজোর আগেই শুটিং শুরু হওয়ার কথা এই ছবির। চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজ। জানা যাচ্ছে, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার নামকরা তারকাদের।

Post Views: 434

Continue Reading

Previous: এসএসসির নতুন নিয়োগ বিধিতে আপত্তি, চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা চাকরিহারাদের
Next: যুদ্ধবিরতির লক্ষ্যে পুতিন ও জেলেনস্কিকে নিয়ে আলোচনার টেবিলে বসতে চান ট্রাম্প

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.