Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অপারেশন সিঁদুরের পর রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত এলাকা দেখাতে নিয়ে গেল পাকিস্তান

অপারেশন সিঁদুরের পর রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত এলাকা দেখাতে নিয়ে গেল পাকিস্তান

Online Desk মে 8, 2025
20250508_130143.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযানের পর ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছল জবাব দেওয়া হবে বলে। এবার পাক কর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা দেখাতে নিয়ে গেল রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধিদলকে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফ্‌রাবাদে রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হয়। সওয়াই নালায় বায়তুল-মুজাহিদিন জঙ্গি ডেরা লাগোয়া মসজিদ এবং মাদ্রাসা ঘুরিয়ে দেখানো হয় প্রতিনিধিদলকে। সেখানে স্থানীয় মানুষজনকে দিয়ে বলানো হয়, ওই এলাকায় কোনও জঙ্গিশিবির ছিল না।

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর বুধবার সাংবাদিক বৈঠক করে ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে সাধারণ মানুষের উপর আঘাত হানা হয়নি। শুধু তাই নয় পাক সেনাবাহিনীকেও লক্ষ্য করে এই প্রত্যাঘাত করা হয়নি। আঘাত করা হয়েছে জঙ্গিঘাঁটিগুলিতে। কিন্তু ভারতের এই দাবি মানতে নারাজ পাকিস্তান। ইসলামাবাদের তরফে অভিযোগ করা হচ্ছে ভারতীয় বাহিনী সাধারণ পাক নাগরিকদের উপর আঘাত হেনেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। সেই হানায় ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গিঘাঁটি। মোট নয়টি জায়গায় ওই হামলা চালানো হয় বলে খবর। এই নয় জায়গার মধ্যে রয়েছে সওয়াই নালায় লস্কর ই তৈবার ডেরা। যেখানে মুম্বই হামলার জঙ্গি আজমল কাসভ প্রশিক্ষণ নিয়েছিল।

Post Views: 130

Continue Reading

Previous: একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর! পাকিস্তানে বন্ধ হল তিনটি বিমানবন্দর
Next: গুরু ধোনির কাছে হেরে কাকে দোষ দিলেন রাহানে !

সম্পর্কিত গল্প

saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.