Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সন্ত্রাসের বিরুদ্ধে তিন নীতির কথা জানালেন প্রধানমন্ত্রী মোদী

সন্ত্রাসের বিরুদ্ধে তিন নীতির কথা জানালেন প্রধানমন্ত্রী মোদী

Online Desk মে 30, 2025
modi-ff.jpg

ওঙ্কার ডেস্ক: সন্ত্রাসকে ভারত যে প্রশ্রয় দেবে না তা আরও এক বার স্পষ্ট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কানপুরে এক সভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীর কথায় উঠে এল অপারেশন সিঁদুরের কথা। এই অভিযানের জন্য ভারতের বাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের তিন নীতির কথা তুলে ধরেন মোদী।

শুক্রবার প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘প্রথমত, ভারত প্রতিটি সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে এবং সময়, পদ্ধতি এবং পরিস্থিতি আমাদের সশস্ত্র বাহিনীই ঠিক করবে। দ্বিতীয়ত, ভারত আর পারমাণবিক হুমকিতে ভীত হবে না এবং এই ধরনের ভয়ের মধ্যে পড়ে কোনও সিদ্ধান্ত নেবে না। তৃতীয়ত, ভারত সন্ত্রাসের মূল পরিকল্পনাকারী এবং সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকারগুলিকে একই দৃষ্টিতে দেখবে।’

এদিন জঙ্গি বিরোধী অভিযানের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমাদের বোন ও কন্যাদের একই ক্ষোভ বিশ্ব দেখেছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। আমরা পাকিস্তানে প্রবেশ করে তাদের ভূখণ্ডের শত শত মাইল গভীরে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে দিয়েছি।’ উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা ২৬ জন নিরস্ত্র মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। নিহতদের মধ্যে বেশিরভাগ ছিলেন পর্যটক। সেই হামলার জবাবে ভারত গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায়। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় প্রত্যাঘাত করে জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত।

Post Views: 234

Continue Reading

Previous: মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরাবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Next: ২ লক্ষ পাকিস্তানি টাকায় বিক্রি করত তথ্য, জেরায় স্বীকার রাজস্থানের ‘গুপ্তচরের’

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.