Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২ লক্ষ পাকিস্তানি টাকায় বিক্রি করত তথ্য, জেরায় স্বীকার রাজস্থানের ‘গুপ্তচরের’

২ লক্ষ পাকিস্তানি টাকায় বিক্রি করত তথ্য, জেরায় স্বীকার রাজস্থানের ‘গুপ্তচরের’

Online Desk মে 31, 2025
spy.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার সন্দেহে রাজস্থানের দীগ থেকে কাসিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে দিল্লি পুলিশের বিশেষ সেল তাকে জিজ্ঞাসাবাদ করছে। সূত্রের খবর, জেরায় কাসিম তার গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করে নিয়েছে। শুধু তাই নয় বহু তথ্য পাঠানোর বিনিময়ে সে পাকিস্তান থেকে একাধিক কিস্তিতে প্রায় ২ লক্ষ পাকিস্তানি টাকাও নিয়েছে।

জিজ্ঞাসাবাদের সময়, সে পুলিশকে জানিয়েছে, ফোন থেকে সমস্ত ডেটা মুছে ফেলার কথা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ধরা পড়ার ভয়ে সে ডিভাইসটি থেকে ডেটা মুছে ফেলেছিল বলে জানা গেছে। তবে, তার দাবি যাচাই করতে এবং মুছে ফেলা তথ্য বের করতে পুলিশ তার ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। তার যোগাযোগ চিহ্নিত করতে তদন্তকারীরা কাসিমের কল ডিটেইল রেকর্ড খতিয়ে দেখছেন।

তদন্তকারীরা জানতে পেরেছেন, পহেলগাঁও কাণ্ডের দু’সপ্তাহ আগে সন্দেহভাজন ওই গুপ্তচর ভারতে প্রবেশ করেছিল। সূত্রের খবর, পাকিস্তানে কাসিমের আত্মীয়স্বজন রয়েছে। মূলত পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে সেখান থেকেই তার যোগাযোগ। উল্লেখ্য, পাক গুপ্তচর সন্দেহে ইতিমধ্যে একাধিক গ্রেফতারের ঘটনা ঘটেছে দেশে। সম্প্রতি ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থান থেকে এক স্বাস্থ্যকর্মীকেও চরবৃত্তির সন্দেহে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

Post Views: 144

Continue Reading

Previous: সন্ত্রাসের বিরুদ্ধে তিন নীতির কথা জানালেন প্রধানমন্ত্রী মোদী
Next: থারুরের ‘হতাশ’ মন্তব্যের পর পাকিস্তানের প্রতি সমবেদনার বিবৃতি প্রত্যাহার কলম্বিয়ার

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.