Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • থারুরের ‘হতাশ’ মন্তব্যের পর পাকিস্তানের প্রতি সমবেদনার বিবৃতি প্রত্যাহার কলম্বিয়ার

থারুরের ‘হতাশ’ মন্তব্যের পর পাকিস্তানের প্রতি সমবেদনার বিবৃতি প্রত্যাহার কলম্বিয়ার

Online Desk মে 31, 2025
20250531_094216.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযানে নিহতদের জন্য সমবেদনা প্রকাশ করেছিল কলম্বিয়া। সে দেশ সফরে গিয়ে ভারতের প্রতিনিধিদলের নেতা শশী থারুর যা নিয়ে হতাশা ব্যক্ত করেছিলেন। অবশেষে পাকিস্তানের প্রতি সমবেদনা জানানোর সেই বিবৃতি প্রত্যাহার করল কলম্বিয়া। ভারতের অবস্থানের প্রতি জোরালো সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করবে দেশটি।

এ বিষয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, ‘তারা তাদের বিবৃতি প্রত্যাহার করেছে যা আমাদের আগে হতাশ করেছিল এবং আমাদের অবস্থানের প্রতি জোরালো সমর্থন জানিয়ে একটি বিবৃতি জারি করবে।’ সম্প্রতি ভারত পাক সংঘাত বিষয়ে কলম্বিয়ার অবস্থান নিয়ে নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করার একদিন পর অবস্থান বদল করল দেশটি।

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত এবং ভারতীয় জনতা পার্টির নেতা তারানজিৎ সিং সান্ধু সংবাদ সংস্থাকে বলেন, প্রতিনিধিদলের বিস্তারিত ব্যাখ্যা কলম্বিয়ার অবস্থান বদলে সাহায্য করেছে। তাঁর কথায়, ‘আজ সকালে আমরা ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী এবং আমাদের নেতার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি এবং পুরো দল তাদের নির্দিষ্ট কিছু বিষয় ব্যাখ্যা করে সময়সীমা ব্যাখ্যা করেছে যা সম্ভবত তারা কিছুটা মিস করেছেন। অন্যান্য কারণ ছাড়াও কলম্বিয়ার গুরুত্ব হল এটি শীঘ্রই নিরাপত্তা পরিষদের সদস্য হবে।’

কলম্বিয়ার উপ-বিদেশমন্ত্রী রোজা ইয়োলান্ডা ভিলাভিসেনসিও বলেন, ‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আজ আমরা যে ব্যাখ্যা পেয়েছি এবং বাস্তব পরিস্থিতি, সংঘাত এবং কাশ্মীরে কী ঘটেছে সে সম্পর্কে আমাদের কাছে এখন যে বিস্তারিত তথ্য রয়েছে, তাতে আমরা সংলাপ চালিয়ে যেতে পারব।’

Post Views: 176

Continue Reading

Previous: ২ লক্ষ পাকিস্তানি টাকায় বিক্রি করত তথ্য, জেরায় স্বীকার রাজস্থানের ‘গুপ্তচরের’
Next: আবারও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কি বলছেন আবহাওয়াবিদরা ?

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.