Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পাক গোলাবর্ষণে সীমান্তে শহীদ কলকাতার দীনেশ, রেখে গেলেন অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে

পাক গোলাবর্ষণে সীমান্তে শহীদ কলকাতার দীনেশ, রেখে গেলেন অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে

Online Desk মে 8, 2025
Dinesh-Sharma.jpg

ওঙ্কার ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের পাল্টা জবাব “অপারেশন সিঁদুর’’ এর পর থেকে বেসামাল পাকিস্তান। অন্য দিকে, পহেলগাঁও কাণ্ডের পর থেকে টানা ১৪ দিন সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা।
মঙ্গলবার রাতে ভারতের প্রত্যাঘাতের পর ৭ ও ৮ তারিখ মধ্যবর্তী রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু-কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি, আখনুর, বারামুলা, কুপওয়ারা, উরি, এলাকায় পাকিস্তানি সেনা বিভিন্ন চৌকি থেকে গুলি চালিয়েছে। বিনা প্ররোচনায় এই গুলিবর্ষণ করেছে পাক সেনা। এই গুলিবর্ষণের জন্য নিহত হয়েছেন ১৩ জন। যাদের মধ্যে রয়েছেন ল্যান্সনায়েক দীনেশ শর্মা। তিনি পুঞ্চে সেনার এফডি রেজিমেন্টে কর্মরত ছিলেন। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান টানা যুদ্ধবিরতি লঙ্ঘন করায় সেখানে মোতায়েন করা হয়েছিল ৫ এফডি রেজিমেন্টের জওয়ানদের। সেই দলে ছিলেন দীনেশ। পাকিস্তানের ছোড়া গোলায় জখম হন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
দীনেশের মৃত্যুর খবর পেয়ে তার বাবা দয়ানন্দ শর্মা জানিয়েছেন, দীনেশের আরো পাঁচ ভাই আছে দীনেশের আরো দুই ভাই সেনায় কর্মরত। পরিবেশ সূত্রে জানা গেছে দীনেশের আট বছরের দুই সন্তান রয়েছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা।
দীনেশের বন্ধু প্রদীপ জানান, ‘‘৬ মে রাত সাড়ে ১০টা নাগাদ দীনেশকে ফোন করেছিলাম। ওর সঙ্গে কিছু ক্ষণ কথা হয়েছিল। তখনই আমাকে জানিয়েছিল যে, মিশনে যাচ্ছি। যা হবে সব খবরাখবর দেব। তার পর ৭ মে ভোর ৪টের সময় দীনেশের ফোন আসে। কিন্তু আমি ফোন ধরতে পারিনি।’’ প্রদীপ আরও বলেন, ‘‘পরে আমি ফোন করি দীনেশকে। শুধু ‘হ্যালো’ শোনার পরই ফোনটা কেটে গিয়েছিল। সকাল ৭টায় আবার ফোন করি। ও পাশে ফোন ধরতেই জিজ্ঞাসা করেছিলাম, ভাই, সব ঠিক আছে তো? কিন্তু দীনেশ নয়, অন্য এক জন ফোন ধরেছিলেন। তিনি জানান, গোলাবর্ষণে দীনেশ আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। তার কিছু পরেই বন্ধুর মৃত্যুসংবাদ আসে।’’

Post Views: 102

Continue Reading

Previous: গঙ্গোত্রী যাওয়ার পথে হেলিকপ্টার ভেঙে মৃত্যু ৫ যাত্রী আহত ২ জন
Next: ‘অপারেশন সিঁদুরের’ পর পঞ্জাব ও রাজস্থানে হাই অ্যালার্ট জারি, ছুটি বাতিল, বন্ধ স্কুল

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.