Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগামে জঙ্গি হামলায় আহতদের দেখতে শ্রীনগরের হাসপাতালে রাহুল গান্ধী

পহেলগামে জঙ্গি হামলায় আহতদের দেখতে শ্রীনগরের হাসপাতালে রাহুল গান্ধী

Online Desk এপ্রিল 25, 2025
Rahul-Gandhi-Srinagar.jpg

ওঙ্কার ডেস্ক : পহেলগামে জঙ্গি হামলায় আহতদের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী। শুক্রবার দিল্লি থেকে শ্রীনগর পৌঁছেই সোজা চলে যান বিবি ক্যান্ট হাসপাতালে। সেখানে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন রাহুল। পরিস্থিতি সম্পর্কে কিছু খোঁজখবরও নেন।

জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলার পর কেন্দ্রের যে কোনো কড়া পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। এই জঙ্গি হামলায় দেশ জুড়ে যে নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে তাকে গুরুত্ব দিতে রাহুল প্রধানমন্ত্রীর পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেন, যা অ্যাকশন নেওয়া নিন। বিভিন্ন রাজ্য থেকেও কংগ্রেস নেতারা এই জঙ্গি হামলার প্রত্যাঘাত চাইছেন।

শুক্রবার সকাল থেকে ভূস্বর্গে সেনা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। কাশ্মীর জুড়ে এখন কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি। সাঁজোয়া গাড়ি নিয়ে চলেছে যুদ্ধের মহড়া। বেছে নেওয়া হয়েছে থর মরুভূমিকে। চরম প্রত্যাঘাত যে শুধু সময়ের অপেক্ষায় তেমন একটা আবহ তৈরি হয়েছে। এর মধ্যেই কূটনৈতিক স্তরে পদক্ষেপ করল কেন্দ্র। সূত্রের খবর পাকিস্তানের সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হবে। যতদূর জানা যাচ্ছে, বাতিল করা হবে মোট ১৭ ধরনের ভিসা। সন্ত্রাসবাদ নির্মুল করতে যোগ্য পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানিয়েছেন, “শাস্তি পাবে। শাস্তি হবেই হবে”। সন্ত্রাসবাদকে তিনি ধুলায় মিশিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। তাঁর কথায়, “এবার সন্ত্রাসবাদীদের বেঁচে থাকা জমিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি এবার সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে।’

এর আগেই দিল্লি নির্দেশ দেয়, সব পাকিস্তানিরা ভারতে রয়েছেন, তাদের অবিলম্বে বেরিয়ে যেতে হবে। ঘোষণার পরপরই শুরু হয়েছে পাকিস্তানিদের ফিরে যাওয়া। গত বুধবারই ভারত সময়সীমা বেঁধে দিয়েছিল। জানিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানি নাগরিকদের। বন্ধ করে দেওয়া হয় আটারি-ওয়াঘা সীমান্ত। এছাড়াও বলা হয়, ভারত থেকে যাঁরা বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তান গিয়েছেন, তাঁদের দেশে ফিরতে হবে ১ মে-র মধ্যে। কোনও পাকিস্তানি নাগরিক আর ভারতে আসতে পারবেন না। পাকিস্তানি নাগরিকরা পাবেন না ভারতের ভিসা। আর এবার ১৭ ধরনের ভিসা বাতিলার সিদ্ধান্ত নিল ভারত। ইতিমধ্যেই দিল্লি জানিয়েছে, SAARC ভিসা নিয়ে আর এদেশে আসা যাবে না। যে সমস্ত পাকিস্তানি নাগরিককে SPES ভিসা দিয়েছিল ভারত, তা বাতিল বলে গণ্য হবে। এছাড়া ভারতে থাকা পাকিস্তানের কূটনীতিকদেরও এক সপ্তাহের মধ্যে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে।

Post Views: 145

Continue Reading

Previous: সূর্যের আলো নিষ্প্রভ করে পৃথিবী ঠান্ডা! পরীক্ষামূলক প্রয়োগে নামছে ব্রিটেন
Next: ভ্যাপসা গরম থেকে রেখাই, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা জানালো আবহাওয়া দফতর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.