Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভ্যাপসা গরম থেকে রেখাই, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা জানালো আবহাওয়া দফতর

ভ্যাপসা গরম থেকে রেখাই, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা জানালো আবহাওয়া দফতর

Online Desk এপ্রিল 26, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: বৈশাখের ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। পর পর ৩ দিন মাত্রারিক্ত গরমের পর শনিবার থেকেই ফের হাওয়াবদল রাজ্যে। কাল থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে শনিবার দুপুরে তাপপ্রবাহের পরিস্থিতি ৬ থেকে ৭ জেলা এবং উত্তরবঙ্গের ১ জেলাতে। জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অথবা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে। জেলাগুলো হল বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং মালদা এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা রয়েছে বলেই খবর আবহাওয়া অফিসের। রবিবার থেকে সোমবার এর মধ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুত্সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং শিলাবৃষ্টির মত পরিস্থিতির পূর্বাভাস। বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ২৪ পরগনা জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। শনিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসে বইতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে।
শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। গত ৩ দিনের মতোই অসহনীয় আবহাওয়াই বজায় থাকবে। রবিবার থেকে ফের হওয়া বদল শুরু হতে পারে।

Post Views: 251

Continue Reading

Previous: পহেলগামে জঙ্গি হামলায় আহতদের দেখতে শ্রীনগরের হাসপাতালে রাহুল গান্ধী
Next: সুপার কাপে শনিবার বাংলার মর্যাদার লড়াইয়ে কেরালার সামনে মোহনবাগান

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.