Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • বিচ্ছিন্ন কাশ্মীর, না ‘অভিন্ন কাশ্মীর’

বিচ্ছিন্ন কাশ্মীর, না ‘অভিন্ন কাশ্মীর’

Online Desk এপ্রিল 24, 2025
EDIT.jpg

বিপ্লব দাশ : কাশ্মীর যখন ধীরে ধীরে ছন্দে ফিরছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই ফের তাণ্ডব দেখালো পাক মদতপুষ্ট জঙ্গিরা। বুঝিয়ে দিল কাশ্মীর কাশ্মীরেই আছে। সেই আতঙ্ক, উপত্যকার গায়ে দগদগে রক্ত, হাহাকার……। তবে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে এল সন্ত্রাসের দুটি নতুন দিক। এক, এই প্রথম জঙ্গিরা হত্যালীলা চালাল ধর্মের নিরিখে। দুই, এই প্রথম জঙ্গিরা টেনে আনল রাজনীতিকে। অর্থাৎ, নিছক নাশকতা নয়, সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক এই ষড়যন্ত্র। এর আগে বিশ্বের যখনই যেখানে জঙ্গি নাশকতা হয়েছে- তাতে উঠে এসেছে কোনো না কোনো ভাবে জেহাদি উচ্চারণ। প্রকাশ পেয়েছে কোনো না কোনো জঙ্গি গোষ্টির চাহিদা অথবা প্রতিহিংসা। কিন্তু এভাবে ধর্মীয় বিভাজনের জঙ্গিপনা দেখা যায়নি কখনো। মোদীর কথায়, ঠিক এখানেই ভারতের আত্মায় আঘাত পড়েছে। আঘাত লেগেছে রাজনীতিতেও। ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরের অশান্তি গেছে, এমন একটা বার্তা প্রতিষ্ঠা করতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু তা যে ঠিক নয়, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পহেলগাঁও। দেখিয়ে দিল, উপত্যকা জুড়ে নিরাপত্তার গলদ একই জায়গায়। নাহলে আট ঘন্টা ট্রেকিং করে জঙ্গিরা এলো সীমান্ত পেরিয়ে, অথচ তার টের পেল না নিরাপত্তা রক্ষীরা এটা ভাবতেই অবাগ লাগে।

তাই ‘কি ছিল, কি ছিল না’ থেকে বেরিয়ে এসে এখন দুটি আলের মধ্যে এসে দাঁড়িয়েছে দিল্লির অবস্থান। একদিকে দেশবাসির ভাবাবেগ, অন্যদিকে আন্তর্জাতিক মহলের সমর্থন। এর মধ্যেও রাজনীতির গন্ধ কম নয়। তবে এটা ঠিক, কাশ্মীর ইস্যুতে ভারতের সময় এখন উপযুক্ত। পাকিস্থানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং পাক অধিকৃত কাশ্মীরের একাংশের ভারতমুখীতা ভারতকে সাহস ও শক্তি জোগাবে। ফলে এই সুযোগ সম্ভবত দিল্লি হাতছাড়া করবে না।

Post Views: 136

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে বিক্ষোভের হুঁশিয়ারি ঠিকাদারদের
Next: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করল তালিবান

সম্পর্কিত গল্প

TMC.jpg

তৃণমূল কী কোনো প্রথাগত রাজনৈতিক দল ছিল ?

Online Desk জুন 10, 2026
Bangladesh.jpg

মানবপাচার ! জীবনবাজির এই বিদেশমুখিতা বন্ধ করতে হবে

Online Desk এপ্রিল 2, 2026
BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.