Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করল তালিবান

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করল তালিবান

Online Desk এপ্রিল 24, 2025
20250424_163911.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানাল আফগানিস্তানের তালিবান সরকার। বুধবার এক্স হ্যান্ডেলে এই গজটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন তালিবান সরকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আব্দুল কাহার বলখি এক্স হ্যান্ডেলে প্রকাশ করা বিবৃতিতে লিখেছেন, ‘আফগানিস্তানের বিদেশ মন্ত্রক জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের উপর হামলার নিন্দা জানায় এবং এই ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। এই ধরনের কর্মকাণ্ড অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিরা গুলি চালিয়ে ২৮ জনকে খুন করেছে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা। এই ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন বহু রাষ্ট্রনেতা ও ব্যক্তি। হামলার ঘটনার পর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রতি সংহতি জানিয়েছেন। শোকবার্তা এসেছে চিন, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহি এবং শ্রীলঙ্কা থেকেও। ইতিমধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট জঙ্গি সংগঠন। যেটি কি না লস্কর ই তৈবার ছায়া সংগঠন। মঙ্গলবার এই হামলার পরে তল্লাশি অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। থমথমে কাশ্মীরে জঙ্গিদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে সেনা।

Post Views: 99

Continue Reading

Previous: বিচ্ছিন্ন কাশ্মীর, না ‘অভিন্ন কাশ্মীর’
Next: হু হু করে বাড়ছে টিকিটের দাম! পহেলগাঁও ঘটনায় ক্ষোভে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.