Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • হু হু করে বাড়ছে টিকিটের দাম! পহেলগাঁও ঘটনায় ক্ষোভে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

হু হু করে বাড়ছে টিকিটের দাম! পহেলগাঁও ঘটনায় ক্ষোভে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

Online Desk এপ্রিল 24, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: রক্তে রাঙা পহেলগাঁও। মঙ্গলবারের জঙ্গি হামলায় ভূস্বর্গ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্বাভাবিকভাবেই এমন উত্তপ্ত পরিস্থিতিতে কাশ্মীর ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা যে যাঁর রাজ্যে ফেরার জন্য চিন্তায় দিন কাটাচ্ছেন। আর যাত্রীদের ফেরার সুযোগ বুঝে তাঁদের পকেটে ‘কোপ’ মারতে ব্যস্ত একাধিক বিমানসংস্থা। শ্রীনগর থেকে কলকাতা হোক বা যে কোনও রাজ্যগামী টিকিটের দাম দেখে রীতিমতো অবাক সাধারণ মানুষ! আর শোকের আবহে বিমানসংস্থারগুলির ব্যবসায়িক স্বার্থে এহেন মুনাফা তোলার নমুনা দেখে ক্ষুব্ধ টলিপাড়ার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
সোশাল মিডিয়ায় বিমানভাড়ার একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল, এক বিমানসংস্থা শ্রীনগর থেকে দমদম ফেরার টিকিটের দাম রেখেছে ৩৫ হাজার। আবার কোনওটায় ৩৪ হাজার। অগ্নিমূল্য বিমানভাড়া দেখে মাথায় হাত সেখানকার পর্যটকদের। যাত্রীদের কথা ভেবে প্রতিবাদে সরব অভিনেত্রী। স্বস্তিকা লিখেন, ‘অসহায় মানুষগুলোকে নিংড়ে নে। এই তো সুযোগ।’
কাশ্মীরের সৌন্দর্যে বরাবরই মুগ্ধ সকলকে। হাতে একটু বেশি সময় এবং টাকাপয়সা থাকলে কাশ্মীর বেড়াতে যাওয়ার কথাই প্রথম মাথায় আসে। কিন্তু এই নৃশংস অভিজ্ঞতা সাক্ষী হওয়ার পর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কাশ্মীরই যেন হয়ে উঠেছে বিভীষিকা

Continue Reading

Previous: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করল তালিবান
Next: ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে তড়িঘড়ি বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.