Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে তড়িঘড়ি বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী

ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে তড়িঘড়ি বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী

Online Desk এপ্রিল 24, 2025
IMG-20250424-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। এই আবহে এবার পাল্টা পদক্ষেপ নিতে চলেছে ইসলামাবাদ। ভারতের পদক্ষেপের জবাব দিতে সেদেশের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে বসতে চলেছে। সূত্রের খবর, সেই বৈঠকে থাকার কথা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের।

পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে পাঁচ পদক্ষেপ নিয়েছে, পাকিস্তানের বিদেশমন্ত্রী বৃহস্পতিবার সকালে তার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘এমন ছোটখাটো বিষয় নিয়ে পাকিস্তান চিন্তিত নয়।’ উল্লেখ্য, পহেলগাঁওয়ে যখন হামলা হয় মঙ্গলবার দুপুরে তখন সৌদি আরবে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর পেয়ে সৌদি সফরে কাটছাঁট করে তিনি দেশে ফেরেন বুধবার সকালে। সকালেই তিনি নয়াদিল্লিতে গোপন বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরে এদিন সন্ধ্যায় আবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানায় ভারত।

নয়াদিল্লির নেওয়া সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে, জলচুক্তি স্থগিত করা, পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ। অন্য দিকে ভারতের এই সিদ্ধান্তকে ‘গুরুতর উস্কানি’ বলেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। বিবৃতি জারি করে পাক বিদেশ মন্ত্রক বলেছে, ‘দ্রুত এর জবাব দেওয়া হবে।’

Post Views: 109

Continue Reading

Previous: হু হু করে বাড়ছে টিকিটের দাম! পহেলগাঁও ঘটনায় ক্ষোভে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়
Next: ‘জঙ্গিদের উচিৎ শিক্ষা দেওয়া হবে’, পহেলগাঁওয়ে হামলা প্রসঙ্গে বললেন মোদী

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.