Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাজধানী কাবুলের পর পকতিকা প্রদেশে বোমা হামলা পাক সেনার, পালটা হুমকি তালিবানের

রাজধানী কাবুলের পর পকতিকা প্রদেশে বোমা হামলা পাক সেনার, পালটা হুমকি তালিবানের

Online Desk অক্টোবর 11, 2025
taliban.png

ওঙ্কার ডেস্ক: আফগানিস্তানের বর্তমান বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি ছয় দিনের ভারত সফরে আছেন। তাঁর সফেরর প্রথম দিনেই রাজধানী কাবুলে পাকিস্তানি সেনা হামলা চালায়। আবার শুক্রবার আফগান পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় পকতিকা প্রদেশের মাঘরি এলাকায় বোমাবর্ষন করে পাকিস্তানি সেনা। এই ঘটনার প্রতিবাদে তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের দফতর থেকে ইসলাবাদকে হুমকি দিয়ে বলা হয়েছে, “এর ফল ভালো হবে না”।
গত ৯ সেপ্টেম্বর ভারত সফরে আসেন তালিবান শাসিত আফগানিস্তান প্রদেশের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি। তাঁর সফরের প্রথম দিনেই আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালায় পাকিস্তানি সেনা। বৃহস্পতিবার রাতে কাবুলে বিমান হামলা চালায় পাক সেনা। সেই আঘাতে তেহরাক-ই-তালিবান পাকিস্তানের প্রধান নুর ওয়ালি মেহসুদ এবং তাঁর সহকারি সাইফুল্লা মেহসুদ নিহত হন। এর প্রত্যুত্তরে মুত্তাকি জানিয়েছেন, “আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় সাধারন মানুষ জন্দের উপর হামলা চালানো হচ্ছে। এতে দুই দেশের সম্পর্ক আরও বেগতিক হচ্ছে। এভাবে কোনো সমস্যার সমাধান হতে পারে না। দুই দেশের আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কাবুল আলোচনার জন্য প্রস্তুত”।
আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর ভারত সফরের দ্বিতীয় দিনে আবার সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় পাকিস্তান। পাকতিকা প্রদেশের মাগরি এলাকায় বোমা হামলা করেছে ইসলামাবাদ। আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মহম্মদ ইয়াকুব জানিয়েছেন, “এর ফল ভালো হবে না। পাকিস্তানকে এর ফল চোকাতে হবে”। তালিবান প্রতিরক্ষা দফতর থেকে জানানো হয়েছে, “এই হামলায় আমাদের সর্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে। আমাদের ভূখন্ডের উপর হামলার পরণতি ভালো হবে না”।
পাকতিকা প্রদেশের হামলার দায় স্বীকার করেছে ইসলাবাবাদ। পাকিস্তানি সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের প্রধান লেফট্যানেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি খায়বার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে এক সাংবাদিক বৈঠকে বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম সন্ত্রাসবাদ জনিত ঘটনা মেনে নেবে না ইসলামাবাদ। পাকিস্তানের জনজীবন রক্ষা করতে ততপর প্রশাসন”।

Post Views: 148

Continue Reading

Previous: বোরখা পরা ভোটারদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের
Next: তৃণমূলের ৫০ জন বিধায়ককে এবার টিকিট না দেওয়ার পরামর্শ আই-প্যাকের ! সংখ্যালঘু থেকে ভোট ময়দানে লড়তে পারেন ১০০ জন

সম্পর্কিত গল্প

OPP.jpg

ভূপেন্দ্র যাবদের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026

You may have missed

OPP.jpg

ভূপেন্দ্র যাবদের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.