Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের ৫০ জন বিধায়ককে এবার টিকিট না দেওয়ার পরামর্শ আই-প্যাকের ! সংখ্যালঘু থেকে ভোট ময়দানে লড়তে পারেন ১০০ জন

তৃণমূলের ৫০ জন বিধায়ককে এবার টিকিট না দেওয়ার পরামর্শ আই-প্যাকের ! সংখ্যালঘু থেকে ভোট ময়দানে লড়তে পারেন ১০০ জন

Online Desk অক্টোবর 11, 2025
I-Pack.jpg

নিজস্ব সংবাদদাতা : ২৬শে-র ভোটে ৫০ জন বিধায়ককে আর টিকিট দিচ্ছে না তৃণমূল। অন্যদিকে ১০০ জন সংখ্যালঘু মুখকে প্রার্থী করবে জোড়াফুল শিবির। এমনটাই সুপারিশ করেছে ভোট-কৌশলী আই প্যাক।

আগামী বিধানসভা নির্বাচনের দুন্দুভী বাজতে বাকি আর হাতে গোনা কয়েকটা মাস। তার আগে ১৯৪টা বুথে সমীক্ষা সেরে ফেলেছে তৃণমূল। বলা ভালো ভোটকৌশলী আই প্যাক। ইতিমধ্যেই সেই সমীক্ষার রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়েছে বলে সূত্রের খবর। কি রয়েছে এই রিপোর্টে ? সূত্রের খবর, ৫০ জন বিধায়ককে আর নতুন করে টিকিট না দেওয়ার সুপারিশ করা হয়েছে। সেই তালিকায় যেমন রয়েছেন নবীনরা, তেমনি বাদ যাননি প্রবীন প্রজন্মের কিছু নেতাও।

সূত্রের খবর, টিকিট পাচ্ছেন না :

* আশিষ বন্দোপাধ্যায়। রামপুর হাটের বিধায়ক। বিধানসভার ডেপুটি স্পিকার। তার গায়ে দুর্নীতির কাদা নেই।

* চন্দ্রনাথ সিনহা, বোলপুরের বিধায়ক, রাজ্যের কারা মন্ত্রী, দুর্নীতিতে নাম জড়িয়েছে।
* হুমায়ুন কবির, ডেবরার‌ বিধায়ক, প্রাক্তন আইপিএস, প্রাক্তন মন্ত্রী, বেফাঁস‌ মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেন।
* ফিরজা বিবি পাঁশকুড়া পশ্চিম বিধায়ক,শহীদ জনজী নামে পরিচিত।
* সৌমেন মহাপাত্র, তমলুক বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট বলে পরিচিত।

* মনোরঞ্জন ব্যাপারি বলাগড়ের বিধায়ক, লেখক, বেফাঁস‌ মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলার অভিযোগ।
* কাঞ্চন মল্লিক, উত্তরপাড়ার বিধায়ক, তাঁর ভূমিকায় খুশি নয় দল।
* মনোজ তিওয়ারি, শিবপুরের বিধায়ক, ক্রিকেটার, নিজেই রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন।
* অশোক দেব, বজবজের বিধায়ক, কর্মক্ষমতা হারিয়েছেন, কসবা ল কলেজের ধর্ষণ কান্ডে নাম জড়িয়েছে।
* চিরঞ্জিত চক্রবর্তী, বারাসতের বিধায়ক, আরজিকর নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন।
* মদন মিত্র, কামারহাটির বিধায়ক, প্রাক্তন পরিবহন মন্ত্রী, দলের লাইনের বাইরে গিয়ে মন্তব্য করার অভিযোগ।
* জীবন কৃষ্ণ সাহা, বড়ঞার বিধায়ক, নিয়োগ দুর্নীতিতে হাজতবাদ।
* কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজবাজার বিধায়ক, কংগ্রেস ঘনিষ্টতার অভিযোগ।
* পরেশ অধিকারী, মেখলিগঞ্জের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত।
* রবিন্দ্রনাথ ঘোষ, নাটাবাড়ির বিধায়ক, প্রাক্তন মন্ত্রী।

এছাড়ও এই তালিকায় রয়েছেন : কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, চাপড়ার বিধায়ক রুখবানু রহমান, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

প্রসঙ্গত, ২০২১ সালে ৪২জন সংখ্যালঘু মুখকে প্রার্থী করেছিল তৃণমূল। তবে এবার রাজ্যে বিজেপিকে আটকাতে ১০০ জন সংখ্যালঘু মুখকে প্রার্থী করার পরামর্শ দিয়েছে আইপ্যাক।

Post Views: 236

Continue Reading

Previous: রাজধানী কাবুলের পর পকতিকা প্রদেশে বোমা হামলা পাক সেনার, পালটা হুমকি তালিবানের
Next: নিজের শান্তি পুরষ্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মাচাদো; নোবেল পাওয়ার পরই মার্কিন প্রেসিডেন্টকে ফোন

সম্পর্কিত গল্প

Screenshot_20260613_172521_Google.jpg

ভারতীয় সেনার নতুন প্রধান ধীরাজ শেঠ, ৩০ জুন থেকে নেবেন দায়িত্ব

Online Desk জুন 13, 2026
Untitled12.png

বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর, বাড়ানো হল এসি লোকালের হল্ট স্টেশনের সংখ্যা

Online Desk জুন 13, 2026
death.jpg

৬ মাসের সন্তানকে নিয়ে ছয় তলা থেকে ঝাঁপ প্রযুক্তি কর্মীর, মায়ের মৃত্যু হলেও বরাত জোরে প্রাণ বাঁচল শিশুর

Online Desk জুন 13, 2026

You may have missed

Screenshot_20260613_172521_Google.jpg

ভারতীয় সেনার নতুন প্রধান ধীরাজ শেঠ, ৩০ জুন থেকে নেবেন দায়িত্ব

Online Desk জুন 13, 2026
Untitled12.png

বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর, বাড়ানো হল এসি লোকালের হল্ট স্টেশনের সংখ্যা

Online Desk জুন 13, 2026
death.jpg

৬ মাসের সন্তানকে নিয়ে ছয় তলা থেকে ঝাঁপ প্রযুক্তি কর্মীর, মায়ের মৃত্যু হলেও বরাত জোরে প্রাণ বাঁচল শিশুর

Online Desk জুন 13, 2026
locket.jpg

ঘুষ হিসেবে সোনা নিতেন মদন মিত্র? দোষী প্রমাণ হলে শাস্তি পেতে হবে, হুঁশিয়ারি লকেটের

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.