Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের সাদা বলের ক্রিকেটে পাক অধিনায়ক বাবর

ফের সাদা বলের ক্রিকেটে পাক অধিনায়ক বাবর

Online Desk মার্চ 31, 2024
hrt.png

স্পোর্টস ডেস্ক: সরিয়ে দেওয়া হল শাহিন আফ্রিদিকে। একদিনের ক্রিকেট এবং টি-২০ তে পাকিস্তানের অধিনায়ক বাবর। রবিবার এই ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ আসন্ন টি-২০ বিশ্বকাপে বাবরের নেতৃত্বে খেলবে পাকিস্তান। একদিনের ক্রিকেট বিশ্বকাপে ব্যর্থতার পর তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব ছাড়েন বাবর। কিন্তু আবার তাঁকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বিবৃতি জানানো হয়, “বাবর আজমকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হল। পিসিবির নির্বাচক কমিটির প্রস্তাবে বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বাবরকে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হিসেবে নির্বাচিত করল।” শাহিন আফ্রিদির পরিবর্তে টি-২০ দলের দায়িত্ব নেবেন বাবর। বিশ্বকাপের পর তিনি ইস্তফা দেওয়ার পর একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সরকারিভাবে কারোর নাম ঘোষণা করেনি পাকিস্তান বোর্ড। টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারলেও লাল বলের ক্রিকেটে তিনিই নেতা থাকছেন। টি-২০ সিরিজে আফ্রিদির ব্যর্থতার পরই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন বিশ্বকাপের কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে

Post Views: 88

Continue Reading

Previous: ইন্টার কাশি ম্যাচ ড্র, আই লিগ চ্যাম্পিয়ন হতে অপেক্ষা বাড়লো মহমেডানের
Next: তৃণমূলের দেওয়াল লিখনকে বিক্রিত করার অভিযোগ

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
sde.png

ভিজতে চলেছে তিলোত্তমা, কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?

Online Desk মার্চ 9, 2026
iran-fire.jpg

ইরানের তেল ঘাঁটিতে ইজরায়েলি হামলায় বিস্মিত হোয়াইট হাউস! ক্রমে কি নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প?

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.