Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজস্থানে বিএসএফ-এর হাতে আটক পাকিস্তানি সেনা

রাজস্থানে বিএসএফ-এর হাতে আটক পাকিস্তানি সেনা

Online Desk মে 4, 2025
bsf-vv.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের এক সেনা জওয়ানকে আটক করল ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ। রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্তে ওই পাক জওয়ানকে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেই আবহে সম্প্রতি, এক বিএসএফ জওয়ান ভুলবশত সীমান্ত অতিক্রম করায় তাঁকে আটক করে পাকিস্তানি রেঞ্জাররা। সেই ঘটনার কয়েক দিনের মধ্যে এবার পাকিস্তানি রেঞ্জারকে আটক করল বিএসএফ।

বিএসএফ সূত্রের খবর, আটক পাকিস্তানি রেঞ্জারকে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ার নিজেদের হেফাজতে নিয়েছে। যদিও আটক হওয়া পাক রেঞ্জারের পরিচয় সম্পর্কে কর্মকর্তারা কিছু জানাননি। প্রসঙ্গত পহেলগাঁও হামলার পরের দিন, ২৩ এপ্রিল, পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি বাহিনী পূর্ণম কুমার সাউ নামে একজন বিএসএফ জওয়ানকে আটক করে। ভারতের তীব্র প্রতিবাদ সত্ত্বেও, পাকিস্তান তাঁকে মুক্তি দেয়নি। যদিও এই ধরনের ঘটনার ক্ষেত্রে সাধারণত পতাকা বৈঠক করে সমস্যার সমাধান করা হয়। ভারতীয় জওয়ান পূর্ণমের আটকের বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বিএসএফ। পাশাপাশি পাকিস্তান রেঞ্জার্সকে আনুষ্ঠানিক ভাবে একটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। তবে, ওই জওয়ানকে কবে ফেরানো হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি পাকিস্তান। দুই দেশের মধ্যে একাধিক পতাকা বৈঠক হওয়া সত্ত্বেও, পাকিস্তানের পক্ষ থেকে কোনও আশ্বাস মেলেনি।

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তে টানা দশ রাত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের বাহিনী। ভারতের অভিযোগ, ২২ এপ্রিল জঙ্গি হামলায় পাকিস্তানের মদত রয়েছে। যদিও ইসলামাবাদের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Post Views: 213

Continue Reading

Previous: বলিউডের হবু মা কিয়ারা হাঁটবেন মেট গালার লাল গালিচায়, কোন সাজে দেখা যাবে অভিনেত্রীকে?
Next: হাত পা বেঁধে উদ্দাম যৌনতায় প্রাণ গেল স্ত্রীর, গ্রেফতার জিম ট্রেনার

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.