Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বলিউডের হবু মা কিয়ারা হাঁটবেন মেট গালার লাল গালিচায়, কোন সাজে দেখা যাবে অভিনেত্রীকে?

বলিউডের হবু মা কিয়ারা হাঁটবেন মেট গালার লাল গালিচায়, কোন সাজে দেখা যাবে অভিনেত্রীকে?

Online Desk মে 4, 2025
InShot_20250504_105100177.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি দুই থেকে তিন হওয়ার খবর জানিয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ কিয়ারা। গর্ভে বাড়ছে সন্তান। তবু কাজে ফাঁকি নেই মায়ের। সব ঠিকঠাক থাকলে দুনিয়া কাঁপানো ফ্যাশন ইভেন্ট মেট গালার লাল গালিচায় অভিষেক হবে তাঁর। আর সম্ভবত সে কারণে ইতিমধ্যে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন বলিউডের হবু মা কিয়ারা। ইনস্টাগ্রাম স্টোরিতে তারই প্রথম ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি টেবিলে থাকা চকলেট, ফুলের ছবি দেখা গিয়েছে। কালো পোশাক পরা একটি ম্যানিকুইনের স্টাইলে তৈরি কেকও দেখা গিয়েছে। যা দেখে বোঝাই যাচ্ছে মেট গালার লাল গালিচায় অভিনেত্রীর হাঁটা প্রায় নিশ্চিত।
প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৫ মে। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় সেখানে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন সব তারকারা। বিশেষ নজর থাকবে পুরুষদের পোশাকের উপর। যা দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন দুনিয়ার আলোচনায় নজর কেড়েছে। মেট গালায় অংশ নেওয়া কিয়ারার কেরিয়ারেও নতুন পালক যোগ করতে চলেছে। ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে সাজবেন তিনি।
এর আগে মেট গালায় হেঁটে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা। এবার সেই তালিকাতেই যোগ হতে চলেছে কিয়ারা আডবানির নাম। পশ্চিমী বিনোদুনিয়ায় পা না রাখলেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়। তবে এবার রেড কার্পেটে অন্তঃসত্ত্বা কিয়ারর দিকে যে সকলের নজর থাকবে, তা বলাই বাহুল্য।

Post Views: 322

Continue Reading

Previous: গাজায় মানবিক সহায়তা বহনকারী জাহাজে ড্রোন হানা ইজরায়েলের
Next: রাজস্থানে বিএসএফ-এর হাতে আটক পাকিস্তানি সেনা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.