Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রোজ ৮ কেজি মটন খায়, পাক দলকে নিয়ে সরব আক্রম

রোজ ৮ কেজি মটন খায়, পাক দলকে নিয়ে সরব আক্রম

Online Desk অক্টোবর 25, 2023
akram-pakistan-getty_1698105377607_1698105385051.jpg

স্পোর্টস ডেস্ক :আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে লজ্জার হার পাকিস্তানের। বিশ্বকাপে সেমিতে যাওয়া বেশ কঠিন হয়ে গেলো পাক দলের। আফগানদের সামনে জয়ের জন্য ২৮৩ রানের টার্গেট ছিল। রহমানউল্লাহ গুরবাজ (৫৩ বলে ৬৫ রান) এবং ইব্রাহিম জাদরান (১১৩ বলে ৮৭ রান) প্রথম উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শুরুটা বেশ ভালোই হয় আফগান ব্রিগেডের। এরপর রহমত শাহ (৮৪ বলে অপরাজিত ৭৭ রান) এবং অধিনায়ক হসমতউল্লাহ শহিদি (৪৫ বলে অপরাজিত ৪৮ রান) তৃতীয় উইকেটে ৯৬ রানের অপরাজিত ইনিংস দলকে উপহার দেন। ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮৬ রান করে জয় হাসিল করে নেয়।অস্তস্তিকর। ২৮০-২৯০ বড় স্কোর, কিন্তু তাতে মাত্র ২টি উইকেটই তুলতে পেরেছে পাকিস্তান। আর দলের এই হার মানতে পারছেন না প্রাক্তন পাক অধিনায়ক তথা তারকা স্পিনার ওয়াসিম আক্রম। এদিন আক্রম জানালেন, চেন্নাইয়ের পিচ যেমনই হোক না কেন দলের ফিল্ডিং দেখেই ওদের ফিটনেসের মাত্রা বোঝা গিয়েছে। গত ২ বছর ধরে কোনও ফিটনেস টেস্টই হয় না টিমে। আমি যদি আলাদা করে কারও নাম নিই তা হলে তাঁর সেটা ভালো লাগবে না। কিন্তু ওদের দেখে মনে হচ্ছে, রোজ ৮ কেজি মটন খান ওরা।’টিমে ফিটনেস টেস্ট হওয়া উচিত। পেশাদারি মানসিকতা নিয়েই দেশের জার্সিতে খেলা উচিত। কারণ খেলার জন্য ক্রিকেটাররা টাকা পায়। আমি মিসবার পক্ষেই ছিলাম। ও হেড কোচ হিসেবে ফিটনেস টেস্টকে দলে সুযোগের মাপকাঠি রেখেছিল। তাই ওকে অনেকে পছন্দ করত না। ওই ফিটনেস টেস্ট দলের সকলের জন্যই কাজের ছিল। ফিল্ডিংয়ের সময় ফিটনেস বোঝা যায়। এখন আমরা যে জায়গায় রয়েছি তাতে অনেক যদি-কিন্তুর উপর আমাদের সেমিফাইনালে যাওয়া নির্ভর করছে। একই সঙ্গে অন্য দলের হার প্রার্থনা করতে হবে।’

Post Views: 104

Continue Reading

Previous: একাদশীতেও বহু জায়গায় হচ্ছে মায়ের নিরঞ্জন
Next: বসুন্ধরার বিরুদ্ধে এএফসিতে আটকে গেলো বাগান

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.