Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো আইএসএফের বিরুদ্ধে

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো আইএসএফের বিরুদ্ধে

Online Desk জুলাই 15, 2023
Screenshot_20230715-135044_copy_450x300.png

গোপাল শীল,ক্যানিং : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে এসেছে প্রতিনিয়ত। শেষ হয়েছে পঞ্চায়েতের ভোট গ্রহণ এবং গণনা পর্বও। তবে থামেনি হিংসার ঘটনা। ভোট পরবর্তী অশান্তি জারি রাজ্যজুড়ে।এবার তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থানার সাতমুখী গাজীপাড়ার। গভীর রাতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। নিহত তৃণমূল কর্মীর নাম নান্টু গাজী। স্থানীয় সূত্রে জানা গেছে,বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই এলাকায় তৃণমূল জিতে যাওয়ায় শুক্রবার এলাকায় চলে বিজয় উৎসব। তারপর রাতে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগের তীর আইএসএফের দিকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ,এলাকার কয়েকজন তৃণমূল কর্মী বোমাবাজির প্রতিবাদ করতে গেলে আইএসএফ কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের লক্ষ্য করে তেড়ে যায়। এরপরই তৃণমূল কর্মী নান্টু গাজীকে খুন করে আইএসএফ কর্মীরা পালিয়ে যায় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মীকে গুরুতর জখম অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহীনি।ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Post Views: 80

Continue Reading

Previous: ভোটের দিন সাংবাদিকদের নিগ্রহের প্রতিবাদে এসপিকে ডেপুটেশন
Next: স্মার্ট ওয়াচে সাবধান

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.