Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পঙ্কজ রায়ের নাতির বিরুদ্ধে উঠল পরিচালিকাকে নিগ্রহর অভিযোগ, মামলা হাইকোর্টে

পঙ্কজ রায়ের নাতির বিরুদ্ধে উঠল পরিচালিকাকে নিগ্রহর অভিযোগ, মামলা হাইকোর্টে

Online Desk আগস্ট 15, 2023
1000322604.jpg

স্পোর্টস ডেস্ক : বাংলা তথা ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার পঙ্কজ রায়ের বাড়ির পরিচারিকাকে শারিরীক নিগ্রহের অভিযোগ উঠল। সোমবার, এই মামলা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। নিগ্রহের অভিযোগ ওঠার পরেও কেন লঘু ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই নিয়ে প্রশ্ন তোলেন বিচারক জয় সেনগুপ্ত।
অভিযোগ, গত শুক্রবার (১১ অগস্ট) পরিচারিকাকে মারধর করে পঙ্কজের পরিবারের সদস্যরা। অভিযোগ উঠেছে পঙ্কজের নাতি পুষ্কর রায় এবং পুত্রবধূ মিতা রায়ের বিরুদ্ধে। ওই পরিচারিকা এই দু’জনের নামেই থানায় অভিযোগ করেছিলেন। তাঁকে মেরে চোখ, মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করে জানিয়েছেন পরিচারিকার পরিবারের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। এখানেই শেষ নয়, পুলিশে অভিযোগ করার কারণে সেই পরিচারিকাকে ফের মারধর করা হয়। তা সত্ত্বেও কেন বিষয়টি হালকাভাবে নিল পুলিশ। এই প্রসঙ্গে পুলিশকেও বিচারপতি সেনগুপ্ত জিজ্ঞাসা করেন, “এত লঘু ধারায় কেন মামলা করা হয়েছে?” আগামী ২১ অগস্ট ডেপুটি পুলিশ কমিশনারকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Post Views: 106

Continue Reading

Previous: হঠাৎই টেস্ট ক্রিকেটকে বিদায় হাসারঙ্গার
Next: স্বাধীনতা দিবসে দেশের ক্রীড়াবিদদের কী বার্তা দিলেন মোদি!

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.