Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে অভিনেত্রী পার্নো মিত্র, বিধানসভার আগে মৃদু কম্পন বিজেপিতে

পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে অভিনেত্রী পার্নো মিত্র, বিধানসভার আগে মৃদু কম্পন বিজেপিতে

Online Desk ডিসেম্বর 26, 2025
parno.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপিতে ভাঙন। দল ছাড়লেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ পার্নো মিত্র। রাজ্যে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে পদ্ম শিবির ছেড়ে শাসকদলে যোগ দেওয়ায় বঙ্গ রাজনীতিতে তাঁকে নিয়ে শুরু হয়েছে চর্চা। শুক্রবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে সাড়ে বারোটা নাগাদ তৃণমূল ভবনে আনুষ্ঠানিক ভাবে শাসকদলে যোগ দেন অভিনেত্রী।

সাংবাদিকদের সামনে এদিন বিজেপি ত্যাগী পার্নো মিত্র বলেন, বিজেপিতে গিয়ে তিনি ভুল করেছিলেন। তাঁর কথায়, ‘মানুষমাত্রেই ভুল করে। সেই ভুল সংশোধনের সময় এসে গিয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিজেকে ধন্য মনে করছি।’ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তাঁকে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেন অভিনেত্রী। উল্লেখ্য, ছয় বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। টানা কয়েক বছর ধরে বিজেপিতে থাকার পর তিনি দল বদল করলেন। তিনি বলেন, ‘ছ’বছর আগে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলাম। এ বার নিজেকে শুধরে নেওয়া উচিত বলে মনে হয়েছে। তাই তৃণমূলে যোগ দিলাম।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। ইতিমধ্যে নির্বাচনী ময়দানে কোমর বেঁধে নেমেছে শাসক ও বিরোধী পক্ষ। এই আবহে অভিনেত্রীর দল বদল রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা। উল্লেখ্য, টলিউডে একাধিক কাজ করেছেন পার্নো। ছোটপর্দায় রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এ ছাড়া বড়পর্দায় অঞ্জন দত্তের হাত ধরে ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করে। সেটাই ছিল তাঁর প্রথম বড় পর্দার ছবি। পরে ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’-এর মতো ছবিতে কাজ করেছেন।

Post Views: 250

Continue Reading

Previous: বাংলাদেশে সংখ্যালঘু আক্রমণ, অরাজকতা সহ্য করবে না মানুষ, ক্ষোভে ফুঁসে উঠলেন হাসিনা
Next: দিল্লিতে মা ক্যান্টিনের আদলে অটল ক্যান্টিন, ৫ টাকায় মিলবে খাবার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.