Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে মা ক্যান্টিনের আদলে অটল ক্যান্টিন, ৫ টাকায় মিলবে খাবার

দিল্লিতে মা ক্যান্টিনের আদলে অটল ক্যান্টিন, ৫ টাকায় মিলবে খাবার

Online Desk ডিসেম্বর 26, 2025
43434.jpg

ওঙ্কার ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল বিজেপি। এবার দিল্লিতে মা ক্যান্টিনের আদলে তৈরি হল অটল ক্যান্টিন। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর ১০২ তম জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান করে বিজেপি। দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে চালু করলেন অটল ক্যান্টিন।
সূত্রের খবর, দিল্লির ৪৫টি জায়গায় এই অটল ক্যান্টিন চালু হলেও আরও ৫৫টি স্থানে দ্রুত চালু হবে অটল ক্যান্টিন। রাজধানীর মোট ১০০ টি জায়গায় মা ক্যান্টিন খোলা হবে। মাত্র ৫ টাকার বিনিময়ে পাওয়া যাবে ভাত, ডাল, সবজি, আচার। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষের বেঁচে থাকতে প্রয়োজন হয় মূলত তিনটি বিষয়। ‘রোটি, কাপড়া ঔর মকান’। কাপড় ও বাসস্থান তো দূর, দেশের প্রচুর মানুষ দু’বেলা দু’মুঠো ভাতের ব্যবস্থা করতে গিয়েই হিমশিম খায়। এই কারণেই আমাদের এই উদ্যোগ।” বাংলায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে মা ক্যান্টিন চালু হয়েছে আগেই। সেই মতোই এবার অটল ক্যান্টিন হল দিল্লিতে।
অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে লখনউয়ের বসন্তকুঞ্জে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘রাষ্ট্র প্রেরণা স্থল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথরা। এই বিশেষ কেন্দ্রে ৬৫ ফুট উচ্চতার অটলবিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করা হয়। ‘ভারতমাতা’-র মূর্তিও বসানো হয়েছে। সূত্রের খবর, প্রায় ৯৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই জাদুঘরে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভারতের জাতীয় অগ্রগতির ইতিহাস তুলে ধরা হয়েছে। এই প্রকল্প নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ২৩০ কোটি টাকা।

Post Views: 226

Continue Reading

Previous: পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে অভিনেত্রী পার্নো মিত্র, বিধানসভার আগে মৃদু কম্পন বিজেপিতে
Next: বিবাহিত মহিলাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি করে খুন

সম্পর্কিত গল্প

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026

You may have missed

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.