Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তাঁর মুক্তির জন্য নকশাল প্রভাবিত ‘বন্দী মুক্তি আন্দোলনকারী’ দের উদ্দেশ্যে বার্তা পার্থ চট্ট্যোপাধ্যায়ের

তাঁর মুক্তির জন্য নকশাল প্রভাবিত ‘বন্দী মুক্তি আন্দোলনকারী’ দের উদ্দেশ্যে বার্তা পার্থ চট্ট্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 24, 2023
PARTH-KAKU-APA.jpg

শেখ এরশাদ, কলকাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এক বছর আগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। এবার তিনি তার মুক্তির জন্য নকশাল প্রভাবিত বন্দীমুক্তি আন্দোলনকারীদের বার্তা দিলেন। ক্ষোভের সুরে পার্থর মুখে নকশাল পন্থী মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের নাম।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হবার পর এক বছর পূর্ণ করেছেন। এবার বন্দীদশা নিয়ে ফের ক্ষোভপ্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শাসক দল তৃণমূলের অপসারিত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আদালতে ঢোকার মুখে গ্রেফতারির এক বছর প্রসঙ্গে পার্থ বলেন, ‘‘এক বছর বিনা বিচারে আছি। আমায় জোর করে আটকে রাখা হয়েছে”। ক্ষোভের সুরে তিনি আরও বলেন “এটা সুজাত ভদ্রদের জিজ্ঞাসা করুন। বন্দীমুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করবেন। এক বছর বিনা বিচারে আছি। তাঁরা মুখ খুলছেন না”।
প্রসঙ্গত , শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২২ এর ২২শে জুলাই কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২৩শে জুলাই মধ্যরাতে গ্রেফতার করা হয় সে সময়ের মমতা মন্ত্রীসভার শিল্প বাণিজ্যমন্ত্রী তথা বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্ট্যোপাধ্যায়কে। তার পর তৃণমূল থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এবার বন্দিদশা থেকে মুক্তির জন্য ‘বন্দি মুক্তি আন্দোলনকারী’দের উদ্দেশে বার্তাও দিলেন পার্থ চট্টোপাধ্যায়। নকশাল প্রভাবিত ‘বন্দী মুক্তি আন্দোলনকারী’এবং নকশাল পন্থী মানবাধিকার কর্মী সুজাত ভদ্রকে পার্থ চট্ট্যোপাধ্যায় খোঁজ করা নিয়ে কৌতূহল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Post Views: 91

Continue Reading

Previous: জেতা ম্যাচ হাতছাড়া,মেনে নিতে পারছেন না স্টোকস
Next: সোম-এ শুরু বাদল অধিবেশন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.