Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পিলিভিত টাইগার রিজার্ভে গাড়ির ধাক্কায় স্ত্রী চিতাবাঘের মর্মান্তিক মৃত্যু, আহত বনকর্মী হাসপাতালে ভর্তি

পিলিভিত টাইগার রিজার্ভে গাড়ির ধাক্কায় স্ত্রী চিতাবাঘের মর্মান্তিক মৃত্যু, আহত বনকর্মী হাসপাতালে ভর্তি

Online Desk এপ্রিল 7, 2025
TIGER.png

ওঙ্কার ডেস্ক: পিলিভিচ টাইগার রিজার্ভে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল একটি দুই বছর বয়সি স্ত্রী চিতাবাঘ। মালা রেঞ্জের ভিতরের একটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় পশুটি। পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। রবিবার বিষয়টি সাংবাদিকদের জানান বিভাগীয় বন অধিকর্তা (DFO) ভরত কুমার। তিনি বলেন, “চিতাবাঘটি বনাঞ্চলের ভিতরে রাস্তা পার হচ্ছিল, ঠিক সেই সময় একটি বেপরোয়া গতির গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে পশুটি গাড়িতে আটকে যায় এবং প্রায় ২০০ মিটার পর্যন্ত গাড়িটি তাকে টেনে নিয়ে যায়।”

ঘটনার পরপরই বনকর্মীরা গাড়িটিকে আটক করলেও, চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। বনকর্মীরা আহত চিতাবাঘটির কাছে পৌঁছানোর চেষ্টা করলে, যন্ত্রণায় কাতর পশুটি ক্ষিপ্ত হয়ে পড়ে এবং বনকর্মী অনোখেলালকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

বন দফতরের কর্মীরা দ্রুত চিতাবাঘটিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও, চিকিৎসা শুরু হওয়ার আগেই তার মৃত্যু হয়। তার দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর দফতরে পাঠানো হয়েছে।

ঘটনার পর বন দফতর তদন্ত শুরু করেছে এবং পলাতক গাড়ি চালককে শনাক্ত করার জন্য অভিযান চলছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষী চালকের বিরুদ্ধে ভারতীয় বন্যপ্রাণ (সংরক্ষণ) আইন, ১৯৭২-এর আওতায় কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পিলিভিত টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণ সংরক্ষণ অঞ্চল, যেখানে রয়েল বেঙ্গল টাইগার সহ বহু বিপন্ন প্রজাতির প্রাণী বাস করে। এই ধরনের দুর্ঘটনা বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে বড় ধাক্কা বলেই মনে করছেন পরিবেশবিদেরা।

Continue Reading

Previous: ফের এফআইআর খারিজের আবেদন! বম্বে হাই কোর্টের দারস্থ কুণাল কামরা
Next: পশ্চিমবঙ্গের জেরে ত্রিপুরায় সতর্কতা, ২০২৩-এর নিয়োগ পরীক্ষা বাতিলই করল বিজেপি সরকার

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.