Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের এফআইআর খারিজের আবেদন! বম্বে হাই কোর্টের দারস্থ কুণাল কামরা

ফের এফআইআর খারিজের আবেদন! বম্বে হাই কোর্টের দারস্থ কুণাল কামরা

Online Desk এপ্রিল 7, 2025
ZRFYH.png

ওঙ্কার ডেস্ক: গতমাস থেকেই কুণালকে ঘিরে তোলপাড় সংবাদমাধ্যম থেকে সমাজমাধ্যম। একের পর শিল্পীরা তাঁদের মন্তব্য ঘিরে পড়েছেন বিপাকে। কয়েকদিন যাবত কৌতুকশিল্পী কুণাল কামরাকে ঘিরে শুরু হয় হইচই। জল গড়ায় অনেকদূর। এবার বম্বে হাই কোর্টের দ্বারস্থ কৌতুক শিল্পী কুণাল কামরা। সোমবার তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশের দায়ের করা এফআইআর খারিজ করার জন্য আবেদন করেছেন তিনি। অভিযোগ, মুম্বইয়ের এক হোটেলে কৌতুক পরিবেশনের সময় একাধিক ব্যক্তিকে ব্যঙ্গ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেন বলে অভিযোগ। মার্চের ২৪ তারিখ খার থানায় এফআইআর দায়ের করেন শিব সেনা বিধায়ক মুর্জি প্যাটেল। তার ভিত্তিতেই কুণালকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল মুম্বই পুলিশের তরফে। গ্রেপ্তারি এড়াতে এরপর আগাম জামিন নেন কৌতুকশিল্পী।
হাই কোর্টের ওয়েবসাইট অনুসারে কুণাল ৫ এপ্রিল এফআইআর বাতিলের জন্য একটি আবেদন দাখিল করেন। শিল্পীর ঘনিষ্ঠ মহলের দাবি, কমপক্ষে ‘৫০০টি হুমকি ফোন’ পেয়েছেন তিনি। যে হোটেলে শো হয়েছিল, সেখানেও হামলা চালায় শিব সেনা সমর্থকরা। কুণাল জানিয়েছেন, ক্ষমা তিনি চাইবেন না। বরং আইনের পথে হেঁটে পরিস্থিতির মোকাবিলা করবেন।
অন্যদিকে ‘বুক মাই শো’ তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কৌতুক শিল্পী কুণাল কামরার সমস্ত কনটেন্ট সরিয়ে দিয়েছে। এমনকী তাদের নিজস্ব শিল্পীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কুণাল কামরার নাম। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিব সেনার সদস্যরা। কুণাল এই নিয়ে নতুন কোনও পদক্ষেপ করেন কিনা সেদিকেও তাকিয়ে ওয়াকিবহাল মহল।

Post Views: 100

Continue Reading

Previous: সিপিএম সাধারণ সম্পাদক পদে নতুন নাম, ইয়েচুরির পর কে?
Next: পিলিভিত টাইগার রিজার্ভে গাড়ির ধাক্কায় স্ত্রী চিতাবাঘের মর্মান্তিক মৃত্যু, আহত বনকর্মী হাসপাতালে ভর্তি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.