Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিপিএম সাধারণ সম্পাদক পদে নতুন নাম, ইয়েচুরির পর কে?

সিপিএম সাধারণ সম্পাদক পদে নতুন নাম, ইয়েচুরির পর কে?

Online Desk এপ্রিল 7, 2025
WhatsApp-Image-2025-04-07-at-15.15.17.jpeg

ওঙ্কার ডেস্ক: ১২ সেপ্টেম্বর ২০২৪ সালে ভারতীয় কমিউনিস্ট নেতা সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকে সাধারণ সম্পাদকের পদটি ফাঁকাই রয়ে গিয়েছিল। যার জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করা ছিল বড়ই কষ্টসাধ্য কাজ। অবশেষে সেই দলের জন্য নতুন নাম ঘোষণা করা হল দলের পক্ষ থেকে। সিপিএম সাধারণ সম্পাদক পদের নতুন অধিকারী হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ এম এ বেবি।
এম এ বেবির পুরো নাম মারিয়াম আলেকজান্ডার বেবি। বয়স ৭০ বছর। একসময় তিনি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা ছিলেন। পরবর্তী কালে যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও দায়িত্বভার সামলান তিনি। তাছাড়াও তিনি কেরলে একসময় শিক্ষামন্ত্রীও ছিলেন। ১৯৮৬ সাল থেকে ১৯৯৮ সাল, দীর্ঘ ১২ বছর কেরল থেকেই রাজ্যসভার সদস্য ছিলেন তিনি।
উল্লেখ্য, সাধারণ সম্পাদকের দৌড়ে নাম লিখিয়েছিলেন অনেকেই তার মধ্যে রয়েছেন মহম্মদ সেলিম এবং বৃন্দা কারাটও। প্রতি বারের মতন এবারেও পাল্লা ভারী দক্ষিণেরই। আগেও পরপর দুই জন দক্ষিনী প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদক পদের অধিকারী ছিলেন। এবারেও তার পরিবর্তন হল না। দক্ষিণ থেকেই বাছাই করা হল সিপিএম সাধারণ সম্পাদকের নাম।

Post Views: 101

Continue Reading

Previous: কারো চাকরি যাবে না, দু’ মাসের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে, জানালেন মুখ্যমন্ত্রী
Next: ফের এফআইআর খারিজের আবেদন! বম্বে হাই কোর্টের দারস্থ কুণাল কামরা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.