Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পায়রার বিষ্ঠা থেকে ছড়ায় প্রাণঘাতী রোগ, এই দেশগুলিতে পায়রাকে খাওয়ানো দণ্ডনীয় অপরাধ

পায়রার বিষ্ঠা থেকে ছড়ায় প্রাণঘাতী রোগ, এই দেশগুলিতে পায়রাকে খাওয়ানো দণ্ডনীয় অপরাধ

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
20260207_171839.jpg

ওঙ্কার ডেস্ক: পায়রাকে খাওয়ালে গুনতে হবে জরিমানা। হ্যাঁ ঠিকই পড়েছেন। এমনই বিধি রয়েছে সিঙ্গাপুর, চিন, হংকং, জার্মানি-সহ বিশ্বের একাধিক দেশে। তবে এর নেপথ্যে রয়েছে গুরুতর একটি কারণ। পায়রার বিষ্ঠা থেকে রোগ ছড়ানো রুখতে এই পদপক্ষেপ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পায়রার বিষ্ঠা থেকে ছত্রাক ও ব্যাকটেরিয়া ছড়ায়। মূলত বাতাসের মাধ্যমে মানুষের শ্বাসনালীতে প্রবেশ করে সমস্যা তৈরি করে। পায়রার বিষ্ঠা থেকে সবচেয়ে আশঙ্কাজনক যে রোগটি ছড়ায় তা হল ‘হাইপারসেনসিটিভিটি নিউমোনাইটিস’। একে অনেক সময় ‘বার্ড ফ্যান্সিয়ার্স লাং’ বলা হয়। পায়রার শুকনো বিষ্ঠা ও পালকের ধুলো ফুসফুসে প্রবেশ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। স্থায়ী ভাবে ফুসফুসের কোষের ক্ষতি হতে পারে। এছাড়াও পায়রার বিষ্ঠা থেকে যে রোগ ছড়ায় সেই তালিকায় রয়েছেহিস্টোপ্লাজমোসিস (এক ধরনের ছত্রাকঘটিত রোগ),
ক্রিপ্টোকোকোসিস (সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ফুসফুস আক্রান্ত হয়)। রোগের প্রাথমিক লক্ষণ সাধারণ সর্দি-কাশির মতো হলেও শ্বাসকষ্ট, জ্বর এবং বুকে টান অনুভব হয়। রোগীর ওজন কমে যায় অস্বাভাবিক ভাবে বহু ক্ষেত্রে। সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে
চিকিৎসকরা পাখি বা বিষ্ঠার সংস্পর্শ থেকে দূরে থাকতে বলেন। খোলা জায়গায় পায়রাকে খাবার দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

সিঙ্গাপুরে পায়রাকে খাওয়ানো নিষিদ্ধ হলেও সরকারি বিধি উপেক্ষা করে সম্প্রতি পায়রার দলকে খাইয়েছিলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা। ফলে তাঁকে আদালত ৩,২০০ সিঙ্গাপুরি ডলার জরিমানা করেছে। ভারতীয় মুদ্রায় যা ২ লক্ষ টাকার বেশি।

Post Views: 131

Continue Reading

Previous: ঝড়খালিতে বাঘের আতঙ্ক তৈরি খাঁচা ছাগলের টোপ, বাঘ ধরতে বাঘের সাথেই লুকোচুরি
Next: ৩৩ জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, ঘটনায় উত্তাল বাদুড়িয়া

সম্পর্কিত গল্প

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.