Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ৩৩ জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, ঘটনায় উত্তাল বাদুড়িয়া

৩৩ জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, ঘটনায় উত্তাল বাদুড়িয়া

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
N.24-BADURIYA-AGGITATION-Portal-–-SUKLA.png

নিজস্ব প্রতিনিধি ,উত্তর চব্বিশ পরগণা: এবার বাদুড়িয়া ব্লক অফিসে বিক্ষোভ। অভিযোগ বিজেপি নেতা দীপক মন্ডল বেশ কয়েকজন জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তাদের নামে ভুয়ো ৭ নম্বর ফর্ম ফিলাপ করেছেন তিনি। এই খবর জানাজানি হতেই ব্লক অফিসে এসে তীব্র ক্ষোভে বিক্ষোভ দেখাতে থাকে তারা।
দীপক মন্ডল নামে অভিযো, তিনি ৩৩ জনকে মৃত ও ১২ জনকে ডবল দেখিয়ে মোট ৪৫ জনের বিরুদ্ধে ৭ নম্বর ফর্ম পূরণ করে জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। খবর পেতেই সেই ৪৫ জন ও তার পরিবার ও গ্রামবাসীরা ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকে এবং বাদুড়িয়ার ব্লক অফিসের মধ্যে ঢুকে আধিকারিককে হেনস্থা করে তারা।
বিক্ষভকারী হাকিম মণ্ডল বলেন, “আমার এখন ৭২ বছর বয়শ, ওরা আমায় মৃত বলছে। তাই সশরীরে প্রমাণ করতে এসেছি আমি জীবিত”।
অপর এক বিক্ষভকারী আব্দুল রশিদ বলেন, “বহাল তবীয়তে বেঁচে আছি, কিন্তু ওরা আমার মৃত্যু ঘোষণা করে দিয়েছে। তিনি আরও বলেন, “আমি ঐ বিজেপি নেতার শাস্তি চাই”। রেগে অগ্নিশর্মা হয়ে তিনি বলেন, “ওকে এখানে এনে কাটতে হবে, তবে বিচার হবে ”।
বিক্ষোভকারীদের অভিযোগ এই ৪৫ জনের মধ্যে ৩৩ জনকে মৃত দেখানো হয়েছে যারা সবাই জীবিত এবং ১২ জনের নাম দু জায়গায় আছে বলে উল্লেখ করা হয়েছে, যেটা সত্য নয়।
যদিও BDO পার্থ হাজরা বলেন, “এই অভিযোগ আমার কানেও এসেছে আমি BLO দের সাথে কথা বলে এই সমস্যার সমাধানের জন্য যা কড়া প্রয়োজন সেটাই করব। প্রয়োজনে ঐ নেতা দোষী সাব্যস্ত হলে আমরা আইনের দারস্থ হব”।
এই বিষয়টি ৪৫ জনের পরিবার জানতে পারার পরেই এই পরিবারগুলো এবং গ্রামের মানুষ একত্রিত হয়ে বাদুড়িয়া ব্লক অফিসে গিয়ে বিক্ষোভ দেখায় এবং অফিসের মধ্যে ঢুকে ব্লক অফিসের এক আধিকারিককে হেনস্থা করে।

Post Views: 157

Continue Reading

Previous: পায়রার বিষ্ঠা থেকে ছড়ায় প্রাণঘাতী রোগ, এই দেশগুলিতে পায়রাকে খাওয়ানো দণ্ডনীয় অপরাধ
Next: মারোয়াড়ী রিলিফ সোসাইটি ও গঙ্গা মিশন-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, সুবিধা পেলেন দুই শতাধিক মানুষ

সম্পর্কিত গল্প

FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.