Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিমানে গোলযোগ ধরা পড়ার পর মাঝ-আকাশ থেকে ঝাঁপ চালকের

বিমানে গোলযোগ ধরা পড়ার পর মাঝ-আকাশ থেকে ঝাঁপ চালকের

Online Desk আগস্ট 28, 2025
f-35.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার রানওয়েতে একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। দুর্ঘটনার কবলে পড়া বিমানটির চালক আগেই বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন। প্যারাশুটে চেপে ওই পাইলট মাঝ আকাশ থেকে ঝাঁপ দেন। সম্প্রতি ওই দুর্ঘটনা নিয়ে একটি রিপোর্ট পেয়েছে সংবাদমাধ্যম সিএনএন। সেই রিপোর্টে বলা হয়েছে, বিমানটিতে ত্রুটি ধরা পড়ার পরে চালক মাঝ-আকাশে বসে প্রায় ৫০ মিনিট ধরে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছিলেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই বিমানবন্দর এলাকায় দুর্ঘটনার সময় তাপমাত্রা ছিল মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস। যুদ্ধবিমানের হাইড্রোলিক লাইনে বরফ জমে গিয়েছিল বলে দাবি রিপোর্টে। বরফ জমেছিল ল্যান্ডিং গিয়ারেও। যার ফলে বিপত্তি তৈরি হয়। সেই সময় পাইলট যোগাযোগ করেন যুদ্ধবিমানের ইঞ্জিনিয়ারের সঙ্গে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রায় ৫০ মিনিট ধরে কথা বলেন। ইঞ্জিনিয়ারের যে ভাবে বলেছেন সে ভাবে যান্ত্রিক গোলযোগ সারানোর চেষ্টা করেন পাইলট। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। অবশেষে বিমান থেকে ঝাঁপ দেন পাইলট।

উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ট্যানার ক্যালিস্পেল সিটি এয়ারপোর্টে বিমান দুর্ঘটনা ঘটেছিল। সে বারে সিঙ্গল একটি বিমান বিমানবন্দরে নামার চেষ্টা করার সময় বিপত্তি ঘটে। আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর বিমানটি ভেঙে পড়ে। সিঙ্গল ইঞ্জিনের বিমানটিতে চার যাত্রী ছিলেন। ২০১১ সালে বিমানটি তৈরি হয়েছিল।

Post Views: 95

Continue Reading

Previous: পরিষেবা বঞ্চিতদের ব্যাঙ্কিং-এর আওতায় নিয়ে আসাই ধারাবাহিক উন্নয়নের প্রাথমিক শর্ত
Next: সুপ্রিম কোর্টে এসএসসি মামলার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ! সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.