Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-কানাডার সম্পর্কের বরফ গলছে ! কানানাস্কিসে জি-৭ শীর্ষ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ মার্ক কার্নির

ভারত-কানাডার সম্পর্কের বরফ গলছে ! কানানাস্কিসে জি-৭ শীর্ষ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ মার্ক কার্নির

Online Desk জুন 7, 2025
I-C.jpg

ওঙ্কার ডেস্ক : এই মাসের ১৫ থেকে ১৭ জুন কানাডার কানানাস্কিসে জি-৭ শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন সে দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুক্রবার নিজের X-এ নরেন্দ্র মোদী লিখেছেন, তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জি-৭ শীর্ষ সম্মেলনে মিঃ কার্নির সঙ্গে সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে ভারত-কানাডার সম্পর্ক ঠেকেছিল তলানিতে। এবার দু দেশের সম্পর্কের উন্নতির দরজা খুলল।

কানাডার প্রধানমন্ত্রীর ফোন পেয়ে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সাম্প্রতিক নির্বাচনী জয়ের জন্য মার্ক কার্নিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে কানানাস্কিসে জি-৭ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারত এবং কানাডা পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থ মেনে নতুন উদ্যমে একসঙ্গে কাজ করবে। শীর্ষ সম্মেলনে আমাদের সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করুন”।

 

ভারত ও কানাডার মধ্যে টানাপোড়েনের সম্পর্কের কারণে, কানাডা প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। মোদী যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আমন্ত্রণ পেলেও প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনে যোগ দিতেন না। কারণ এই সফরের জন্য “উভয় পক্ষের বর্তমান সম্পর্কটা পরখ করে নেওয়া প্রয়োজন ছিল। ২০২৩ সাল থেকে ভারত-কানাডার সম্পর্ক নষ্ট হতে থাকে। তৎকালীন প্রধানমন্ত্রী ট্রুডো কোনও প্রমাণ ছাড়াই কানাডার সংসদে দাবি করেছিলেন যে খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের হত্যায় “ভারতীয় এজেন্টরা” জড়িত ছিল। ভারত বারবার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং কানাডা তখন থেকে কোনও প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।

পরের বছর, ভারতীয় হাইকমিশনারকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলায় দু দেশের সম্পর্ক আরও খারাপ হয়। ভারত ওই অভিযোগ “হাস্যকর” বলে উড়িয়ে দেয়। তারপর হাইকমিশনার এবং কিছু কূটনীতিককে প্রত্যাহার করে। একইসঙ্গে ভারতে কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনার স্টুয়ার্ট রস হুইলার সহ ছয় কানাডিয়ান কর্মকর্তাকে ফেরত পাঠায়।

Post Views: 287

Continue Reading

Previous: ক্রীড়ামন্ত্রীর অনুরোধে ভূমিপুত্রর সংখ্যা কলকাতা লিগে বাড়াচ্ছে আইএফএ
Next: আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.