Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • ক্রীড়ামন্ত্রীর অনুরোধে ভূমিপুত্রর সংখ্যা কলকাতা লিগে বাড়াচ্ছে আইএফএ

ক্রীড়ামন্ত্রীর অনুরোধে ভূমিপুত্রর সংখ্যা কলকাতা লিগে বাড়াচ্ছে আইএফএ

Online Desk জুন 7, 2025
IMG-20250606-WA0060.jpg

স্পোর্টস ডেস্ক : কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের নূন্যতম ভূমিপুত্রের সংখ্যা বাড়লো। এর আগে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠকে ভূমিপুত্রের সংখ্যা নূন্যতম পাঁচজন নির্ধারিত হয়েছিল। সম্প্রতি রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর ভূমিপুত্রের সংখ্যা বাড়ানোর অনুরোধ করে আইএফএকে। আইএফএ শুক্রবার প্রিমিয়ার ও ফার্স্ট ডিভিশন লিগ কমিটির ও প্রিমিয়ারের ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে। সেই বৈঠকে ক্রীড়া দপ্তরের অনুরোধ কে মান্যতা দিয়ে নূন্যতম ভূমিপুত্রের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করার বিষয়ে সকলে সহমত হয়।

এছাড়াও প্রিমিয়ারের লটারি নিয়ে কোনও কোনও মিডিয়ায় প্রশ্ন তোলা হয়েছিল। সেই বিষয়ে বৈঠকে উত্থাপিত হয়। উপস্থিত ক্লাব প্রতিনিধিরা সমবেত ভাবে জানান অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে লটারি হয়েছে এবং এ নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই। বৈঠকে ক্লাব প্রতিনিধি ও লিগ আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি উপস্থিত ছিলেন ।

Continue Reading

Previous: আইপিএল ট্রফির আশা ছাড়ছেন না প্রীতি
Next: ভারত-কানাডার সম্পর্কের বরফ গলছে ! কানানাস্কিসে জি-৭ শীর্ষ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ মার্ক কার্নির

সম্পর্কিত গল্প

Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
rahul-gandhi.jpg

রাহুল গান্ধীর ‘সত্যাগ্রহ’ পোর্টালে ৩৬ হাজারের বেশি অভিযোগ, তালিকার শীর্ষে শিক্ষা ও দুর্নীতি

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-7.webp

উৎসবের মরশুমে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার ৩

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.