Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইপিএল ট্রফির আশা ছাড়ছেন না প্রীতি

আইপিএল ট্রফির আশা ছাড়ছেন না প্রীতি

Online Desk জুন 7, 2025
jhkm

স্পোর্টস ডেস্ক : ২০০৮ সাল থেকে আইপিএলে পাঞ্জাবের সব ম্যাচে দলের হয়ে গলা ফাটাতে দেখা যায় তাকে। সাফল্য ব্যর্থতায় দলের পাশে থাকেন দলের মালকিন তথা বলিউড সুন্দরী প্রীতি জিন্টা। ২০১৪ সালে ভালো খেলেও কলকাতা নাইট রাইডার্স দলের কাছে ফাইনালে হার। আর এবারেও ভালো দল করে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর কাছে হার ফাইনালে। তবে আশা ছাড়ছেন না প্রীতি। এদিন তিনি বললেন,’আমরা যেরকম ভেবেছিলাম, সেইভাবে শেষ হয়নি। তবে যাত্রাটা অসাধারণ ছিল। উত্তেজক এবং অনুপ্রাণিত করার মতো যাত্রা। গোটা টুর্নামেন্ট জুড়ে আমাদের তরুণ দল যে লড়াইটা করেছে, যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছে, তাতে আমি মুগ্ধ। যেভাবে আমাদের অধিনায়ক, আমাদের সরপঞ্চ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এককথায় অসাধারণ। একইসঙ্গে এই আইপিএলে ভারতীয় আনক্যাপড প্লেয়াররা আধিপত্য দেখিয়েছে।’

চলতি আইপিএলে চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে পাঞ্জাব কিংস। গত এক দশকে প্রথমবার লিগ শীর্ষে শেষ করেছে। তারমধ্যে একাধিক চোট-আঘাত, ঘরের মাঠ বদল, আইপিএল বন্ধ। প্রতিনিয়ত পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে শ্রেয়সদের। এই সমস্ত চ্যালেঞ্জের উল্লেখ করেন প্রীতি। এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা একাধিক রেকর্ড করেছি। আমরা মানিয়ে নিয়ে শেষপর্যন্ত লড়াই করেছি। আমাদের প্লেয়ারদের জন্য আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। আমি প্রতিজ্ঞা করছি, আমরা ফিরে এসে কাজটা শেষ করব। কারণ এখনও কাজ অর্ধেক হয়েছে।’

Post Views: 295

Continue Reading

Previous: মাস্ক-ইলন, বিশ্ব রাজনীতির অধুনা পাঠ্যক্রম
Next: ক্রীড়ামন্ত্রীর অনুরোধে ভূমিপুত্রর সংখ্যা কলকাতা লিগে বাড়াচ্ছে আইএফএ

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.