Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • মাস্ক-ইলন, বিশ্ব রাজনীতির অধুনা পাঠ্যক্রম

মাস্ক-ইলন, বিশ্ব রাজনীতির অধুনা পাঠ্যক্রম

Online Desk জুন 6, 2025
Mask-Trump.jpg

বিপ্লব দাশ : ট্রাম্প-ইলনের মধুচন্দ্রিমা ঘুঁচেছে, তাও বেশিদিন নয়। কিন্তু এই অল্প দিনে এমন সাপে নেউলে সম্পর্ক পাড়ার ঠেকেও দেখা যায় না। ইস্টবেঙ্গল-মোহনবাগান খেলা ঘিরেও নয়। কিন্তু কি এমন হল যে একে অপরের বিরুদ্ধে এমন খুল্লামখুল্লা বাকযুদ্ধ শুরু হল ! একসময়ের দুই হরিহর আত্মার এই একে অপরের প্রধান শত্রু হয়ে ওঠাই কি এখন বিশ্বের রাজনৈতিক সংস্কৃতি ?

রাজনীতি আর বাণিজ্য যে এক নয় তা নিশ্চয়ই ঠারেঠোরে টের পাচ্ছেন মার্কিনিরা। এমনিতেই মার্কিন রাজনীতিতে বিত্তবান ব্যক্তির ভিড় চিরকালীন। যে যত বড় বিলেনিয়ার তার কাছে মার্কিন সিংহাসন একটা নিশিডাক হয়ে ওঠে। কিন্তু ট্রাম্পের মতো এমন দশা আর কোনো প্রেসিডেন্টের হয়েছে বলে মনে হয় না। এমনিতেই ট্রাম্পের একটা বড় উপসর্গ হল অন্যকে তুচ্ছতাতুচ্ছ ভাবা। সেই ব্যধি তাঁর একদা প্রাণের বন্ধু ইলন মাস্ককেও ছাড়েনি। সম্প্রতি ট্রাম্প বলেন, মাস্ককে ছাড়াই তিনি নির্বাচনে জয়ী হতে পারতেন। ট্রাম্পের এই দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পালটা বোমা ছোঁড়েন ইলন। সাফ জানিয়ে দেন, ‘আমি সাহায্য না করলে ট্রাম্প হেরে যেতেন’! এখানেই থেমে থাকছে না দুজনের বাক যুদ্ধ। একে অপরের দিকে একের পর এক চলছে কার্যত মিশাইল হামলা। তা গিয়ে পৌঁচেছে যৌন কেলেঙ্কারিতেও। আর এসব নিয়েই রীতিমতো বাজার গরম হচ্ছে মার্কিন মুলুকে।

এই পরিস্থিতিতে পিটার থিয়েল খুবই প্রাসঙ্গিক চরিত্র। তিনি হলেন মাস্কের বন্ধু এবং ভ্যান্সের পরামর্শদাতা। ২০০৯ সালে ক্যাটো ইনস্টিটিউটের জন্য একটি দুর্দান্ত স্টেটমেন্ট দিয়েছিলেন থিয়েল। যেখানে তিনি ঘোষণা করেছিলেন, “আমাদের সময়ে স্বাধীনতাকামীদের জন্য মহান কাজ হল রাজনীতির সকল বৃত্ত থেকে মুক্তি খুঁজে বের করা”। এই মুক্তির জন্য তিনটি প্রযুক্তিগত সীমানা চিহ্নিত করেছিলেন – সাইবারস্পেস, মহাকাশ এবং সমুদ্র সৈকত। থিয়েল যুক্তি দিয়েছিলেন, “রাজনীতির সঙ্গে মারাত্মক প্রতিযোগিতা”র মতো প্রযুক্তি ভবিষ্যতের আরও সহজতর হবে বলে বিশ্বাস করা একটি ভ্রান্ত ধারণা।

আমরা এই প্রতিযোগিতাটিই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে চলতে দেখছি।

Post Views: 268

Continue Reading

Previous: “অপারেশন সিঁদুর” আসলে সাজানো চিত্রনাট্য ! বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের
Next: আইপিএল ট্রফির আশা ছাড়ছেন না প্রীতি

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.