Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • “অপারেশন সিঁদুর” আসলে সাজানো চিত্রনাট্য ! বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

“অপারেশন সিঁদুর” আসলে সাজানো চিত্রনাট্য ! বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

Online Desk জুন 6, 2025
Naren.jpg

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : অপারেশন সিঁদুর আসলে নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিংস করে সাজানো চিত্রনাট্য, এমনটাই বললেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন “কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। দেখছেন তো ? গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করে এই খেলা। চিত্রনাট্য।“

দলীয় কর্মীসভায় অপারেশন সিঁদুর নিয়ে এমনই মন্তব্য করলেন পান্ডবেশ্বর বিধায়ক, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। নরেন্দ্রনাথের এই বক্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়াতেই পাল্টা জবাব দিয়েছেন প্ৰাক্তন বিধায়ক, প্রাক্তন মেয়র তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তেওয়ারি।

গত ৪ তারিখ দুর্গাপুরের ওই সভায় নরেন চক্রবর্তী বলেন, “পুরো কাশ্মীর জুড়ে মিলিটারি থাকে। ইনসাস রাইফেল নিয়ে প্রহরায় থাক। তাহলে পহেলগাঁওয়ে কেন সেদিন সেনাবাহিনী ছিল না ? আসলে এটা ছিল একটা চিত্রনাট্য। তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, মনে রাখবেন সিঁদুর বাঙালির রক্তে। সিঁদুর মায়েদের মাথায় থাকে। তাই এই সিঁদুর নিয়ে যারা রাজনীতি করছেন তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন”।

এই বিষয়ে পাল্টা জবাব দিতে ছাড়েনি শুভেন্দু অধিকারী, নিজের সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল নেতাকে কটাক্ষ করেন তিনি। শুভেন্দু লিখেছেন, “আমি এনআইএকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তলব করে তথ্য যাচাই করার আবেদন জানাচ্ছি। তার বক্তব্যের পিছনের সত্যতা এবং তারা কোনও বৃহত্তর নেটওয়ার্কের দিকে ইঙ্গিত করছে কিনা তা জানার অধিকার রয়েছে ভারতের জনগণের”।

Post Views: 381

Continue Reading

Previous: কর্মী নেই, বেতন ছিল! মধ্যপ্রদেশে ২৩০ কোটি টাকার সরকারি দুর্নীতি প্রকাশ্যে
Next: মাস্ক-ইলন, বিশ্ব রাজনীতির অধুনা পাঠ্যক্রম

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.