Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কর্মী নেই, বেতন ছিল! মধ্যপ্রদেশে ২৩০ কোটি টাকার সরকারি দুর্নীতি প্রকাশ্যে

কর্মী নেই, বেতন ছিল! মধ্যপ্রদেশে ২৩০ কোটি টাকার সরকারি দুর্নীতি প্রকাশ্যে

Online Desk জুন 6, 2025
IMG-20250606-WA0003.jpg

ওঙ্কার ডেস্ক: একেবারে ভূতুড়ে কাণ্ড! বাস্তবে কর্মীর কোনও অস্তিত্ব নেই অথচ সেই কর্মীর নামে বেতন বাবদ টাকা দেওয়া হত সরকারি কোষাগার থেকে। এমনই বড়সড় সরকারি দুর্নীতির খবর প্রকাশ্যে এলো মধ্যপ্রদেশে। গত ছয় মাস ধরে ওই কর্মীরা বেতন পাননি, আর এই বেতন না পাওয়ার ঘটনার সূত্র ধরে গোটা দুর্নীতির খবর সামনে এলো।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত বছর ডিসেম্বর থেকে প্রায় ৫০ হাজার সরকারি কর্মীর বেতন নেই। এমনকি তাঁদের নাম রয়েছে সরকারের খাতায়। নামের সঙ্গে রয়েছে সরকারি কোডও। কিন্তু অজানা কারণে গত ডিসেম্বর মাস থেকে বেতন পাচ্ছেন না তাঁরা। আর এই বেতন না পাওয়া ওই কর্মীদের নিয়ে প্রশ্ন উঠছে। পাওয়া যাচ্ছে দুর্নীতির গন্ধ। ওই কর্মীরা কি বেতন বিহীন ছুটিতে রয়েছেন? না কি তাদেরকে সাসপেন্ড করা হয়েছে? অনেকে দাবি করছেন, এই সব কর্মী আসলে ভূতুড়ে কর্মী। যাদের নাম সরকারি খাতায় থাকলেও বাস্তবে এদের কোনও অস্তিত্ব নেই।

বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশের ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টসের কমিশনার ভাস্কর লক্ষরের তরফে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে যে সমস্ত কর্মীদের বেতন হয়নি তাঁদের তালিকা তৈরি করা হয়েছে। রহস্য উন্মোচন করতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য যে ৫০ হাজার কর্মীর বেতন বন্ধ হয়েছে, তাদের মধ্যে ৪০ হাজার নিয়মিত কর্মী এবং বাকি ১০ হাজার অস্থায়ী কর্মী। ছয় মাসের বেতনের টাকা যোগ করলে দাঁড়ায় ২৩০ কোটি টাকা।

Post Views: 315

Continue Reading

Previous: তৎকাল বুকিংয়ে বড় বদল আনছে রেল, আইআরসিটিসির ইউজার আইডির সঙ্গে করাতে হবে আধার সংযোগ
Next: “অপারেশন সিঁদুর” আসলে সাজানো চিত্রনাট্য ! বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.