Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তৎকাল বুকিংয়ে বড় বদল আনছে রেল, আইআরসিটিসির ইউজার আইডির সঙ্গে করাতে হবে আধার সংযোগ

তৎকাল বুকিংয়ে বড় বদল আনছে রেল, আইআরসিটিসির ইউজার আইডির সঙ্গে করাতে হবে আধার সংযোগ

Online Desk জুন 6, 2025
IMG-20250606-WA0002.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ে বড় বদল আনতে চলেছে রেল। নয়া পদক্ষেপের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষের সুবিধা হবে বলে দাবি।

ঠিক কী পরিবর্তন হতে চলেছে?

এত দিন যাত্রীদের অনেকে অভিযোগ করতেন, টিকিট বুকিং এর ওয়েবসাইট আচমকা কিছু ক্ষণের জন্য অকেজো হয়ে যায়। তার কিছু ক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট! দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিট বুকিং করতে গিয়ে বেশিরভাগ সময় এমন সমস্যার মুখোমুখি হতেন যাত্রীরা। সূত্রের খবর, রেলের সংস্থা আইআরসিটিসি-তে ভুয়ো ইউজার আইডি তৈরি করে দীর্ঘ দিন ধরে তৎকাল টিকিটের ক্ষেত্রে কালোবাজারি চলছে। বেআইনি এই পদক্ষেপ রুখতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে রেল। কিন্তু তাতেও বন্ধ হয়নি কালোবাজারি। ভারতীয় রেল তাই বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে, আইআরসিটিসি-তে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, তাদেরকে ইউজার আইডির সঙ্গে আধার সংযোগ করাতে হবে। এটি করলেই তবে যাত্রীরা তৎকাল টিকিট কাটতে পারবেন।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে বলেন, ‘তৎকাল টিকিট কাটার জন্য ভারতীয় রেল শীঘ্রই আধার সংযোগ ব্যবস্থা চালু করবে। এতে যাঁদের সত্যিই তৎকাল টিকিটের প্রয়োজন, তাঁরা সহজেই টিকিট পাবেন।’

উল্লেখ্য, এত দিন যাত্রীদের অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তৎকাল টিকিট পেতেন না। কেউ কেউ আবার ট্রাভেল এজেন্টের হাতে টাকা গুঁজে দিয়ে তৎকাল টিকিট পেতেন। তবে এ সমস্ত কালোবাজারি রোখা নিশ্চিত করতেই এবার তৎকাল টিকিট বুকিংয়ে বড় বদল আনতে চলেছে ভারতীয় রেল।

Post Views: 214

Continue Reading

Previous: দ্বন্দ্ব ঘুচতে চলেছে বেজিং-ওয়াশিংটনের? চিনে যেতে চান ট্রাম্প
Next: কর্মী নেই, বেতন ছিল! মধ্যপ্রদেশে ২৩০ কোটি টাকার সরকারি দুর্নীতি প্রকাশ্যে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.