Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিকেল ৫ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, বিষয়বস্তু নিয়ে রহস্য

বিকেল ৫ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, বিষয়বস্তু নিয়ে রহস্য

Online Desk সেপ্টেম্বর 21, 2025
modi-manipur.jpg

ওঙ্কার ডেস্ক: জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেল ৫টায় দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। তবে কোন বিষয় নিয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তা এখনও স্পষ্ট নয়। প্রধানমন্ত্রীর অফিসের তরফেও রবিবার মোদীর জাতির উদ্দেশে ভাষণের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী সোমবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে জিএসটির নয়া কাঠামো কার্যকর হবে। অনেকে মনে করছেন তার আগে প্রধানমন্ত্রীর ভাষণে এই বিষয়টি উঠে আসতে পারে। কিন্তু সেটিও নিশ্চিত নয়। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এইচ১ বি ভিসাধারীদের নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়টিও প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকে, গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত ঘোষণার জন্য জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। ২০১৬ সালের ৮ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন। ২০১৯ সালের ১২ মার্চ প্রধানমন্ত্রী পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর বালাকোটে বিমান হামলার ঘোষণা করেছিলেন। এ ছাড়া ২০২০ সালে কোভিডকালে ২৪ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তিন সপ্তাহের জন্য দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন। ওই বছরেই আবার ১৪ এপ্রিল তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী শেষবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন চলতি বছরের গত ১২ মে। এই ভাষণে তিনি দেশবাসীকে অপারেশন সিঁদুর নিয়ে অবহিত করেছিলেন।

Post Views: 84

Continue Reading

Previous: পুজোর আগে ইলিশ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা, বাজারে দাম পড়ায় দ্বিধায় বাংলাদেশি ব্যবসায়ীরা
Next: অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক প্রতারণার অভিযোগে এবার প্রযোজক শ্যামসুন্দর দে’কে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.