Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুলিশ হেফাজতে তিন যুবককে পিটিয়ে খুন, ডিএসপি-সহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশ হেফাজতে তিন যুবককে পিটিয়ে খুন, ডিএসপি-সহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

Online Desk এপ্রিল 6, 2025
court.jpg

ওঙ্কার ডেস্ক: ২৬ বছর আগে লক আপে তিন যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনায় ডিএসপি-সহ পুলিশের ৯ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। দোষীদের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

তামিলনাড়ুর তুতিকোরিনের থালামুথু নগর থানায় হেফাজতে থাকাকালীন সময়ে ১৯৯৯ সালে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল তিন যুবক ভিনসেন্ট, মুথু এবং মারিয়াদাস-এর। তিন জনের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের কাছে বিস্ফোরক পদার্থ ছিল। তিন জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পর রহস্যজনক ভাবে তাঁদের মৃত্যু হয়।

নিহতদের পরিবার অভিযোগ করে, পুলিশ পিটিয়ে খুন করেছে তিন যুবককে। এই ঘটনার পর নিহতদের পরিবার ও আত্মীয় স্বজনরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পুলিশের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। ২৬ বছর ধরে সেই মামলা চলেছে তুতিকোরিন জেলা আদালতে। অবশেষে আদালতে প্রমাণ হয় পুলিশ লক আপে ঢুকে তিন যুবককে পিটিয়ে খুন করেছে। এই ঘটনায় মোট অভিযুক্ত ছিলেন ১১ জন। প্রমাণের অভাবে দুজনকে বেকসুর খালাস করেছে আদালত। রামকৃষ্ণণ নামের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিককে আদালত দোষী সাব্যস্ত করেছে, তিনি সেই সময়ে থালামুথু নগর থানার ইনস্পেক্টর ছিলেন। থুথুকুডি জেলার ডিএসপি বর্তমানে তিনি। আদালত যাদের দোষী সাব্যস্ত করেছে তাদের মধ্যে ইনস্পেক্টর পদমর্যাদার আরও এক জন রয়েছেন। ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

Post Views: 105

Continue Reading

Previous: ওয়াকফ বিলের ভোটাভুটি নিয়ে মিথ্যে নালিশ, নওসাদকে আইনি নোটিশ অভিষেকের
Next: সংশোধিত ওয়াকফ বিলে সই রাষ্ট্রপতির, আইনে পরিণত হল বিতর্কিত বিল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.