Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংশোধিত ওয়াকফ বিলে সই রাষ্ট্রপতির, আইনে পরিণত হল বিতর্কিত বিল

সংশোধিত ওয়াকফ বিলে সই রাষ্ট্রপতির, আইনে পরিণত হল বিতর্কিত বিল

Online Desk এপ্রিল 6, 2025
draupadi-m.jpg

ওঙ্কার ডেস্ক: সংশোধিত ওয়াকফ বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে এই বিল এখন থেকে আইনে পরিণত হল। শনিবার রাতে ওয়াকফ সংশোধনী বিলে সই করেন দেশের সাংবিধানিক প্রধান।

সংশোধিত ওয়াকফ বিল নিয়ে সরগরম দেশের রাজনীতি। ইতিমধ্যে এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। সংসদের লোকসভা এবং রাজ্যসভায় বিরোধীরা তীব্র আপত্তি জানান এই বিল নিয়ে। তাসত্ত্বেও মোদী সরকার সংখ্যার জোরে এই বিল পাশ করিয়ে নিতে সক্ষম হয়েছে। লোকসভায় সংশোধিত ওয়াকফ বিলের পক্ষে ভোট দিয়েছিলেন ২৮৮ জন সাংসদ। বিপক্ষে ভোট পড়েছিল ২৩২টি। এর পর বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এই বিলের পক্ষে ১২৮ এবং বিপক্ষে ৯৫ ভোট পড়ে। দুই কক্ষে পাশ হয়ে যাওয়ার পর এই সংশোধনী বিলটি রাষ্ট্রপতি ভবনে পাঠানো হয় অনুমোদনের জন্য। শনিবার রাতে তাতে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

উলেখ্য, নতুন ওয়াকফ আইন অনুযায়ী, কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। ওয়াকফ বোর্ডে এ বার থেকে থাকবেন অমুসলিম প্রতিনিধিরাও। প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ বিল ‘অসাংবিধানিক’ এবং মুসলিমদের ‘অধিকারে হস্তক্ষেপ’ বলে আগে থেকেই সরব হয়েছেন বিরোধীরা। বিলটি আইনে পরিণত হয়ে যাওয়ায় এ বিষয়ে দায়ের হওয়া মামলায় এবার সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকেই তাকিয়ে সবাই।

Post Views: 100

Continue Reading

Previous: পুলিশ হেফাজতে তিন যুবককে পিটিয়ে খুন, ডিএসপি-সহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
Next: মার্কিন মুলুকে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হাজার হাজার মানুষ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.