Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • মার্কিন মুলুকে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হাজার হাজার মানুষ

মার্কিন মুলুকে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হাজার হাজার মানুষ

Online Desk এপ্রিল 6, 2025
trump-protest-1.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক চাপিয়ে কার্যত ‘বাণিজ্য যুদ্ধের’ সূচনা করেছেন। এই আবহে এবার মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন হাজার হাজার মার্কিন নাগরিক।

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলির রাস্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিভেদমূলক নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান বহু মানুষ। ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরে আসার পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের। সরকারি কর্মীদের ছাঁটাই করা থেকে শুরু করে বাণিজ্য শুল্ক এবং নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ন করা নিয়ে মার্কিন নাগরিকদের মনে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। তার বহিঃপ্রকাশ ঘটল শনিবার ওয়াশিংটন, নিউইয়র্ক, হিউস্টন, ফ্লোরিডা, কলোরাডো এবং লস অ্যাঞ্জেলেসের রাস্তায়। ম্যানহাটনের মিছিলে যোগ দিয়ে ৪৩ বছর বয়সী চিত্রশিল্পী শাইনা কেসনার বলেন, ‘আমি খুব রাগান্বিত, একদল সুবিধাভোগী, অভিযুক্ত শ্বেতাঙ্গ ধর্ষক আমাদের দেশকে নিয়ন্ত্রণ করছে। এটা ভালো নয়।’

৬৪ বছর বয়সী একজন বাইক ট্যুর গাইড ডায়ান কোলিফ্রাথ বলেন, ‘নিউ হ্যাম্পশায়ার থেকে বাস এবং ভ্যানে করে আমাদের প্রায় ১০০ জন লোক নেমে এসেছেন এই জঘন্য প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে।’ কলোরাডোর ডেনভারে বিক্ষোভকারীদের বিশাল মিছিলের মধ্যে একজন ব্যক্তির হাতে প্ল্যাকার্ডে লেখা, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও রাজা নেই।‘ যদিও শুক্রবার ট্রাম্প বলেছেন, ‘আমার নীতির কখনও পরিবর্তন হবে না।’

Continue Reading

Previous: সংশোধিত ওয়াকফ বিলে সই রাষ্ট্রপতির, আইনে পরিণত হল বিতর্কিত বিল
Next: বাঙালির স্বপ্নে দেখা রাজকন্যার জন্মদিন, সেলুলয়েডের বাইরে আজও রহস্যময়ী সুচিত্রা সেন

সম্পর্কিত গল্প

fabiana-cabello_625x300_21_October_26.webp

নিউ ইয়র্কে মায়ের হাতে খুন ৫ বছরের মেয়ে, ‘আমি সব হারালাম’ বলছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-21.webp

১০ বছরের আগে মক্কা চুক্তি থেকে বেরোনোর পথ বন্ধ, বাঁধা পড়ল পাকিস্তান, সৌদি, তুরস্ক

Online Desk অক্টোবর 21, 2026
marco-rubio.jpg

ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ইতিবাচক থাকলে লাভ ভারতের! দিল্লিতে এসে বার্তা রুবিয়োর

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.