Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • বাঙালির স্বপ্নে দেখা রাজকন্যার জন্মদিন, সেলুলয়েডের বাইরে আজও রহস্যময়ী সুচিত্রা সেন

বাঙালির স্বপ্নে দেখা রাজকন্যার জন্মদিন, সেলুলয়েডের বাইরে আজও রহস্যময়ী সুচিত্রা সেন

Online Desk এপ্রিল 6, 2025
kkk

ওঙ্কার ডেস্ক : সাল ১৯৩১, দিন ৬ এপ্রিল, বাঙালির কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন। ঠিক এইদিনে জন্মেছিলেন বাঙালির স্বপ্নে দেখা রাজকন্যা তথা ‘মহানায়িকা’ সুচিত্রা সেন। এবার তার ৯৫ তম জন্মদিন। যদিও ১৯২৩, না ১৯৩১ জন্ম সাল নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে।

নিজের রূপ ও গুণের জাদুতে আট থেকে আশি নারী পুরুষ নির্বিশেষে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আমাদের ‘মহানায়িকা’। রমা সেন থেকে সুচিত্রা সেন হয়ে ওঠার গল্পটা আমাদের অনেকেরই অজানা। মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ থেকে সুপারস্টার জার্নিটা সত্যিই অনন্য। তাঁর সিনেমায় আসার পেছনের গল্পটা কিছুটা এরকম। প্রখ্যাত পরিচালক বিমল রায় হলেন সুচিত্রা দেবীর মামাশ্বশুর। প্রথমবার দেখেই বলেছিলেন, “”তোমার মুখখানা দারুণ, তুমি সিনেমায় এলে সবাই গ্রহণ করবে তোমায়।” কিন্তু শ্বশুর আদিনাথ সেনের প্রবল আপত্তি ছিল বাড়ির বউয়ের সিনেমা জগতে প্রবেশ করায়। তারপরের গল্পতো কারোরই অজানা নয়।

মহানায়িকাকে শেষ জাঁকজমকের সঙ্গে দেখা গিয়েছিল তাঁর ৪৮ বছর বয়সে। তারপরই তিনি নেন স্বেচ্ছা নির্বাসন। পরবর্তিকালে দুই থেকে তিনবার মাত্র সাক্ষাৎ পাওয়া গিয়েছে মহানায়িকার। তারমধ্যে একবার ভোট দেওয়ার সময়। এমনকি মহানায়ক উত্তম কুমারের শেষযাত্রায়ও গিয়েছিলেন ছদ্মবেশে ক্যামেরার আলো থেকে অনেকটা দূরে।

কেন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে মুখ ফেরালেন বাঙালির ‘মহানায়িকা’ তা এখনও সকলের অজানা। শুধু বাঙালির হৃদয় জুড়ে রয়ে গিয়েছে তাঁর প্রাণখোলা নিষ্পাপ হাসি। সবশেষে বলা যায় “কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে” সত্যিই কি আর কিছু সময় থেকে যেতে পারতেন না ‘মহানায়িকা’।

Post Views: 124

Continue Reading

Previous: মার্কিন মুলুকে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হাজার হাজার মানুষ
Next: মোহনবাগান সমর্থকরা মদ্যপ ছিল এফএসডিএল, ফেডারেশনকে অভিযোগ জামশেদপুরের

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.