Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শোভাযাত্রায় বাধা দিলে পদপিষ্ট হতে হবে, হুঁশিয়ারি দিলীপের

শোভাযাত্রায় বাধা দিলে পদপিষ্ট হতে হবে, হুঁশিয়ারি দিলীপের

Online Desk এপ্রিল 4, 2025
Dilip-on-Ramnavami-Portal.jpg

নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা : রামনবমী নিয়ে রাজনৈতিক চাপান উতরের মধ্যে তৃণমূলকে নিজস্ব ভঙ্গিতে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। এই বছর চলতি মাসের ৬ তারিখ সমারোহের সঙ্গে পালিত হবে রামনবমী। জেলায় জেলায়, শহর কিংবা মফস্বল সবজায়গায় পড়েছে গেরুয়া পোস্টার, ভরে গেছে সনাতনী পতাকায়। রাম নবমীরর আঁচে হাত সেঁকছে সব রাজনৈতিক দলগুলি। বাকযুদ্ধ জারি আছে বিজেপি বনাম তৃণমূলের ।

তৃণমূল জানিয়েছে আগামী রাম নবমীর দিন শোভাযাত্রা করে পথে নামবেন তারাও। সঙ্গে তৎপর থাকছে পুলিশ প্রশাসন। অন্তত এমনই খবর মিলছে প্রশাসনিক মহল থেকে। রামনবমীকে ঘিরে এমন তৎপরতা আগে কখনো দেখা যায়নি এ রাজ্যে। শাসক বিরোধীদের এই দেখে নেওয়া মনোভাবের মধ্যে এবার মুখ খুললেন বিজেপির সর্ভভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তৃণমূলকে কটাক্ষ করে বললেন, “শুনছি ওরা ওদিন রাস্তায় নামবে বলছে, তাতে অসুবিধা নেই, কিন্তু বাধা দিতে এলে মানুষ ওদের পায়ে মাড়িয়ে চলে যাবে তখন কিন্তু দোষ দেওয়া যাবে না‌”।

রামনবমীতে দলীয় কর্মসূচিকে সফল করতে বসে নেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সাফ কথা, “অস্ত্র নিয়ে রাম নবমীর শোভা যাত্রা হবেই। এমন কী মেরুকরণ এর রাজনীতি কে উষ্কে দিয়ে তিনি জানিয়েছেন, অন্যান্য সম্প্রদায় অস্ত্র, নানচাকু নিয়ে মিছিল‌ করায় অসুবিধা না হলে , রামনবমীর শোভাযাত্রাতেও অসুবিধা হবে না”।

দিন যতো এগিয়ে আসছে রামনবমীকে নিয়ে চাপানউতর বাড়ছে। বিজেপি এবং অন্যান্য হিন্দু সংগঠনের পক্ষ থেকে ব্যানারে ছেয়েছে রাস্তা, লেখা হয়েছে হিন্দু জাগরণের শ্লোগান। যদিও তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শান্তি বজায় রাখতে, যেকোনো রকম সাহায্যে এবং সব রকম উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে তৎপর থাকবে রাজ্য পুলিশ।

Post Views: 279

Continue Reading

Previous: ফের বাজিমাত ‘পরিণীতা’র, সেরা ৫’এ জায়গা পেল কোন ধারাবাহিক?
Next: উধাও কাজল-অজয়ের কন্যা! ছোট থেকে অভিনয় করে কোথায় হারিয়ে গেলেন তিনি?

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.