Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শাসকদলের ঘনিষ্ট বলেই কি সৌরভের বাড়িতে চাকরিহারারা!

শাসকদলের ঘনিষ্ট বলেই কি সৌরভের বাড়িতে চাকরিহারারা!

Online Desk এপ্রিল 16, 2025
FB_IMG_1744685742379.jpg

স্পোর্টস ডেস্ক নববর্ষর দিন রাতে সৌরভের বাড়ির সামনে হাজির হন পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের তিন প্রতিনিধি। সাদা খামে সৌরভের বাড়ির নিরাপত্তা রক্ষীকে একটি চিঠি দেন তারা। চাকরিহারা মঞ্চের আহ্বায়ক শুভদীপ ভৌমিক সংবাদমাধ্যমে জানান, আগামী ২১ তারিখ তাঁদের নবান্ন চলো অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে চান তাঁরা। তাঁদের বক্তব্য, সৌরভ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সকলে সৌরভকে চেনেন। সকলে সম্মান করেন। এমন একজনকে মিছিলে পাশে পাওয়া নিঃসন্দেহে আলাদা গুরুত্বের।সৌরভ এদিন বাড়িতে না থাকায় তার সঙ্গে দেখা হয়নি চাকরিহারাদের। যদিও তারা সময় চেয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে সৌরভের অফিসে গিয়ে দেখা করবেন বলে জানিয়েছেন। তবে সূত্রের খবর সৌরভ ঘনিষ্টমহলে জানিয়েছেন এই বিষয়ে তিনি কিছু জানেন না তিনি চাকরি দেনওনি। ফলে তিনি এই বিষয়ে ঢুকবেন না।তবে আগামী সেপ্টেম্বর মাসে সিএবির ভোটের জন্য সৌরভকে যেভাবে মুখ্যমন্ত্রী আর শাসকদলের নেতাদের সঙ্গে ঘনঘন দেখা যাচ্ছে তাতে কিন্তু সৌরভ না চাইলেও এই বিষয় থেকে বাংলার ব্র্যান্ড আম্বাসেডর হয়ে নিজেকে এড়িয়ে যেতে পারবেন না।

Post Views: 104

Continue Reading

Previous: শ্রেয়সের পাঞ্জাবের কাছে হেরে নিজেকে দোষ দিলেন নাইট অধিনায়ক রাহানে
Next: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইজরায়েল, প্রতিক্রিয়ায় কী জানাল হামাস?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.