Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইজরায়েল, প্রতিক্রিয়ায় কী জানাল হামাস?

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইজরায়েল, প্রতিক্রিয়ায় কী জানাল হামাস?

Online Desk এপ্রিল 16, 2025
20250416_124640.jpg

ওঙ্কার ডেস্ক: গাজায় লাগাতার হামলার পর এবার যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইজরায়েল। মঙ্গলবার এ কথা জানিয়েছে প্যালেস্টাইনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে নেতানিয়াহু বাহিনীর তরফে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও তাতে এখনই সম্মত হয়নি হামাসের। প্যালেস্টাইনের ওই গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।

ইজরায়েলের তরফে যে প্রস্তাব হামাসকে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে হামাস যদি ১০ জন পণবন্দিকে মুক্তি দেয়, তবে বিনিময়ে শতাধিক প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল। শুধু তাই নয়, শর্ত মানলে আগামী ৪৫ দিন ইজরায়েলের তরফে কোনও হামলা চালানো হবে না বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে প্যালেস্টাইনের গাজায় নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ১৯ জানুয়ারি ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু ১৮ মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী।ইতিমধ্যে গাজার বড় অংশ দখল করেছে ইজরায়েল। হামলা থেকে বাঁচতে বহু প্যালেস্টাইনি বাড়ি পালিয়েছেন।

এদিকে মঙ্গলবার গাজা সফরে গিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর অফিসের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইজরায়েলের সামরিক বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

Post Views: 137

Continue Reading

Previous: শাসকদলের ঘনিষ্ট বলেই কি সৌরভের বাড়িতে চাকরিহারারা!
Next: জলপাইগুড়ির জঙ্গল চিরে চীন সীমান্ত পর্যন্ত সড়ক , উদ্ভোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী, বাড়বে চীন সীমান্তে ভারতীয় সেনার লজেস্টিক সাপোর্ট।                                   

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.