Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জলপাইগুড়ির জঙ্গল চিরে চীন সীমান্ত পর্যন্ত সড়ক , উদ্ভোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী, বাড়বে চীন সীমান্তে ভারতীয় সেনার লজেস্টিক সাপোর্ট।                                   

জলপাইগুড়ির জঙ্গল চিরে চীন সীমান্ত পর্যন্ত সড়ক , উদ্ভোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী, বাড়বে চীন সীমান্তে ভারতীয় সেনার লজেস্টিক সাপোর্ট।                                   

Online Desk এপ্রিল 16, 2025
JALPAIGURI-ROAD.jpg

নিজস্ব সংবাদদাতা ; দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে টানাপোড়নে মাঝেই ভারত – চিন সীমান্ত সুরক্ষা বিষয়ে কয়েক ধাপ এগিয়ে যেতে চলছে দেশ। জলপাইগুড়ির মেটলি এবং নাগরা কাটা থানার মধ্যবর্তী অংশের খুনিয়া মোড় থেকে চাপরা মারি জঙ্গলের বুক চিরে কুমানি পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার পথের উদ্বোধন হতে চলেছে।
হিমালয় অঞ্চলের মধ্যে একদিকে যেমন সিকিমে অবস্থিত নাথুলা সীমান্ত ভারতের কাছে বিশেষ অগ্রাধিকার রাখে ,ঠিক তেমনটাই অরুণাচল রাজ্যের ডোকলাম সাম্প্রতিক সময়ে বিশেষ নজরে রয়েছে ভারতীয় সেনা বাহিনীর চোখে।
এই অঞ্চলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত সেনাকে লজ্যেষ্টিক সাপোর্ট পৌছে দিতেই জলপাইগুড়ির মেটলি এবং নাগরা কাটা থানার মধ্যবর্তী অংশের খুনিয়া মোড় থেকে চাপরা মারি জঙ্গলের বুক চিরে বর্ডার রোড অর্গানাইজেশন,( বি আর ও) দারা বিশেষ রাস্তা নির্মাণের প্রথম ধাপের ১২ কিলোমিটার , খুনিয়া মোড় থেকে কুমানি পর্যন্ত দীর্ঘ পথের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২২ শে এপ্রিল। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙ ভার্চুয়ালি উদ্ভোধন করবেন এই সড়ক ।
আর তাই সাজো সাজো রব খুনিয়া মোড়ে।
একদিকে চলছে উদ্বোধনের দিনে আগত সেনা বাহিনী, বি আর ও,আধিকারিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে স্বাগত জানাতে তরণ সহ অনুষ্ঠান মঞ্চ এর কাজ ।
এই প্রসঙ্গে বি আর ও কর্মী হরিশ গোয়ালা জানান, “আগামী ২২ শে এপ্রিল দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথম ধাপের ১২ কিলোমিটার রাস্তার উদ্বোধন করবেন, সে দিনের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে।“

অপরদিকে দীর্ঘ সময় ধরে এই পথ দিয়ে যাতায়াত করে আসা স্থানীয় বাসিন্দা শিব এক্কা বলেন, নতুন রাস্তাটি অনেক চওড়া ,এর ফলে জঙ্গল পথে যেতে অনেকটাই সুবিধে হবে এবং বিপদের ঝুঁকি কমে যাবে, কারণ জঙ্গল আর রাস্তা দুরত্ব বেড়ে যাওয়ায় বন্য প্রাণীদের থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে।

Post Views: 194

Continue Reading

Previous: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইজরায়েল, প্রতিক্রিয়ায় কী জানাল হামাস?
Next: বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বিদেশ সচিব

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.