Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বিদেশ সচিব

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বিদেশ সচিব

Online Desk এপ্রিল 16, 2025
20250416_140742.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচ। সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ইউনুসের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফর ঘিরে পাক-বাংলাদেশ সম্পর্কের সমীকরণ কোন পথে এগোয় সেদিকে নজর আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের।

উল্লেখ্য, বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অনেকটা উন্নতি হয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে ঢাকার সম্পর্ক খুব একটা মধুর ছিল না। আমনা বালোচ ঢাকা সফরে এলে দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান ও বাংলাদেশের বিদেশ সচিব মুখোমুখি হবে। সূত্রের খবর, বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করবেন আমন। বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পাশাপাশি মহম্মদ ইউনুসের সঙ্গেও বৈঠক করবেন আমনা।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। অন্যদিকে চলতি এপ্রিল মাসে ঢাকা সফরে আসার কথা ছিল পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাক দারের। কিন্তু ২২ এপ্রিল দু দিনের জন্য কাতার সফরে যাবেন মহম্মদ ইউনুস। তাই সেই সময়কার সফর স্থগিত করা হয়েছে। সূত্রের খবর, ঢাকা থেকে সবুজ সঙ্কেত পেলেই বাংলাদেশ সফরে আসবেন দার।

Continue Reading

Previous: জলপাইগুড়ির জঙ্গল চিরে চীন সীমান্ত পর্যন্ত সড়ক , উদ্ভোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী, বাড়বে চীন সীমান্তে ভারতীয় সেনার লজেস্টিক সাপোর্ট।                                   
Next: নাবালিকাকে কুপ্রস্তাব, অভিযোগ জানাতে গিয়ে রাতভর থানায় মা-মেয়ে, প্রশ্নের মুখে হুগলি পুলিশ

সম্পর্কিত গল্প

fabiana-cabello_625x300_21_October_26.webp

নিউ ইয়র্কে মায়ের হাতে খুন ৫ বছরের মেয়ে, ‘আমি সব হারালাম’ বলছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-21.webp

১০ বছরের আগে মক্কা চুক্তি থেকে বেরোনোর পথ বন্ধ, বাঁধা পড়ল পাকিস্তান, সৌদি, তুরস্ক

Online Desk অক্টোবর 21, 2026
marco-rubio.jpg

ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ইতিবাচক থাকলে লাভ ভারতের! দিল্লিতে এসে বার্তা রুবিয়োর

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.