Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • নাবালিকাকে কুপ্রস্তাব, অভিযোগ জানাতে গিয়ে রাতভর থানায় মা-মেয়ে, প্রশ্নের মুখে হুগলি পুলিশ

নাবালিকাকে কুপ্রস্তাব, অভিযোগ জানাতে গিয়ে রাতভর থানায় মা-মেয়ে, প্রশ্নের মুখে হুগলি পুলিশ

Online Desk এপ্রিল 16, 2025
LawRato-Eve-Teasing.jpg

ওঙ্কার ডেস্ক: চড়কের মেলা দেখে সাইকেলে বাড়ি ফিরছিল বছর চোদ্দোর এক কিশোরী। অভিযোগ, পথে তাকে আটকায় দুই যুবক। ফোন কেড়ে নেয় তারা। এক ক্লাবের সামনে বসিয়ে কুপ্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ। সোমবার সন্ধ্যায় চুঁচুড়ায় ঘটেছে এই ঘটনা।

স্থানীয় কয়েক জন রাত সাড়ে ৯টা নাগাদ মেয়েটিকে একা দেখে সন্দেহ হলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে মেয়েটির বাবা-মা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান চুঁচুড়া থানায়। সেখানেই তৈরি হয় নতুন বিতর্ক।

অভিযোগ, থানায় পৌঁছনোর পরে মেয়েটির বাবাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মা-মেয়েকে থানার শিশুবান্ধব কক্ষে সারা রাত বসিয়ে রাখা হয়। তাঁদের বাড়ি ফিরতে দেওয়া হয়নি। মেয়েটির মায়ের অভিযোগ, “আমাদের বসিয়ে রেখে বার বার নানা প্রশ্ন করা হচ্ছিল। কেন বাড়ি যেতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে পুলিশ কিছু বলছিল না।” যদিও খাবার ও জল দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পরিবার।

পরদিন সকাল সাড়ে ১১টা নাগাদ মা-মেয়েকে পাঠানো হয় চুঁচুড়া মহিলা থানায়। অভিযোগ, সেখানেও মানসিকভাবে বিধ্বস্ত তাঁদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। পরে স্থানীয় কয়েক জনের সহায়তায় তাঁরা হুগলি জেলা শিশু সুরক্ষা ইউনিটের সঙ্গে দেখা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। তবে পুলিশের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ থাকলেও, তা লিখিতভাবে জানাতে রাজি হননি তিনি। তাঁর যুক্তি, “পুলিশের বিরুদ্ধেই যদি অভিযোগ করি, তাহলে ঝামেলা বাড়তে পারে।”

ঘটনার পর জেলা শিশুসুরক্ষা আধিকারিক সুতপা চক্রবর্তীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বা মেসেজের জবাব দেননি।

ঘটনার বিষয়ে চুঁচুড়া থানা এবং মহিলা থানার কর্তাদের প্রশ্ন করা হলে তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। জেলা পুলিশের এক কর্তা শুধু জানান, “এমনটা হওয়ার কথা নয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল কর্মী সোমা সরকার। তাঁর প্রশ্ন, “এত গুরুতর অভিযোগ পেয়েও পুলিশ কেন সঙ্গে সঙ্গে তদন্তে নামল না?”

সোমবার সন্ধ্যার ঘটনার পর জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। বিষয়টির নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

Continue Reading

Previous: বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বিদেশ সচিব
Next: ১৭ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.